×

তথ্যপ্রযুক্তি

হুয়াওয়ে অনার ভি১০ এর ছবি ফাঁস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০১৭, ০১:০৮ পিএম

সাব ব্র্যান্ড অনার সিরিজের নতুন ফোন আনতে যাচ্ছে হুয়াওয়ে। প্রতিষ্ঠানটি এ ব্যাপারে নিশ্চুপ থাকলেও ফোন বিষয়ক সাইট টিনায় ফোনটির ছবি ও তথ্য ফাঁস হয়েছে। অনার ভি১০ নামে ফোনটি চলতি মাসের ২৮ তারিখ উন্মোচন করা হতে পারে।ফাঁস হওয়া ছবিতে দেখা যায়, ফোনটিতে রয়েছে ফুল ভিডিও ১৮ অনুপাত ৯ রেশিও ডিসপ্লে। ফোনটির নিচের দিকে অনারের লগো দেওয়া।ডিভাইসটির ডিসপ্লের সাইজ হতে পারে ৫ দশমিক ৯ ইঞ্চি, যার রেজুলেশন ২১৬০×১০৮০ পিক্সেল। অপারেটিং সিস্টেম হিসেবে মিলতে পারে অ্যান্ড্রয়েড ৮.০ ওরিও।ফাঁস হওয়া তথ‍্যমতে, ফোনটিতে থাকতে পারে হুয়াওয়ের নিজস্ব প্রসেসর কিরিন ৯৭০।৬ গিগাবাইট র‍্যাম সমৃদ্ধি ডিভাইসটিতে ৬৪ ও ১২৮ গিগাবাইট ইন্টারনাল মেমোরির সংস্করণে পাওয়া যাবে।ছবি তোলার জন্য পেছনে ১৬ ও ২০ মেগাপিক্সেলের ডুয়েল ক‍্যামেরা সেটআপ থাকতে পারে। সেলফি ও ভিডিও চ‍্যাটের জন্য সামনে মিলতে পারে ১৩ মেগাপিক্সেল ক‍্যামেরা।৩ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব‍্যাটারি সমৃদ্ধ ডিভাইসটির মূল্য হতে পারে ৪৫০ মার্কিন ডলার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মার্কিন ডলারের দাপটে দুর্বল অস্ট্রেলিয়ান ডলার

মার্কিন ডলারের দাপটে দুর্বল অস্ট্রেলিয়ান ডলার

‘ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে দেশের অর্থনীতি মাটির সঙ্গে মিশে যাবে’

বিরোধীদলীয় নেতা ‘ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে দেশের অর্থনীতি মাটির সঙ্গে মিশে যাবে’

অস্ট্রেলিয়াকে হারিয়ে ২১ বছরের অপেক্ষা ঘোচাল বাংলাদেশ

অস্ট্রেলিয়াকে হারিয়ে ২১ বছরের অপেক্ষা ঘোচাল বাংলাদেশ

নারিকেলবাড়িয়া ইউপি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জেলা প্রশাসক

নারিকেলবাড়িয়া ইউপি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জেলা প্রশাসক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App