×

বিনোদন

মেয়েকে নিয়ে বচ্চন পরিবারে ফিরলেন ঐশ্বরিয়া

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

মেয়েকে নিয়ে বচ্চন পরিবারে ফিরলেন ঐশ্বরিয়া

ঐশ্বরিয়া ও আরাধ্য

অভিষেক বচ্চন এবং বচ্চন পরিবারের সঙ্গে ঐশ্বরিয়ার বিচ্ছেদের জল্পনা অনেক দিন ধরেই চলছে। কিছুদিন আগে রটে যায় যে দুজনের মধ্যে বিচ্ছেদের বিষয়টি চরমে পৌঁছেছে। শোনা যায় জয়া বচ্চন এবং ননদের সঙ্গে সমস্যায় নাকি শ্বশুরবাড়ি টিকতে পারেননি নায়িকা।

তবে এসব নিয়ে দু’পক্ষই চুপ। তবে এবার সেই বাড়িতে ফের পা রাখলেন ঐশ্বরিয়া। দীর্ঘদিন পর গত সোমবার অমিতাভ বচ্চনের বাসভবন জলসায় গিয়েছেন ঐশ্বরিয়া ও তার মেয়ে আরাধ্য। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল।

ভিডিওতে দেখা যাচ্ছে, বাড়ির বাইরে গাড়ি থেকে নামছেন ঐশ্বরিয়া ও আরাধ্য। স্কুল ইউনিফর্মে দেখা গেছে আরাধ্যকে। ঐশ্বরিয়া পরেছেন সবুজ রঙের পোশাক। মা-মেয়ে জলসার বাইরে দাঁড়িয়ে থাকা ফটোগ্রাফারদের ক্যামেরায় পোজ দেননি। ঐশ্বরিয়াকে বিষণ্ন দেখাচ্ছিল।

তড়িঘড়ি করেই তারা বাড়ির ভেতরে ঢুকে গেছেন। ভিডিও প্রকাশ হতেই ভক্তদের মনে প্রশ্ন, তবে কি মেয়েকে নিয়ে শ্বশুরবাড়িতে ফিরলেন অভিনেত্রী?

উল্লেখ্য, ২০০৭ সালে ঐশ্বরিয়াকে বিয়ে করেন অভিষেক। ২০১১ সালে তাদের কন্যাসন্তান আরাধ্যর জন্ম হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App