×

বিনোদন

প্রকাশ্যে ‘গেম চেঞ্জার’র টিজার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

প্রকাশ্যে ‘গেম চেঞ্জার’র টিজার

‘গেম চেঞ্জার’র টিজার

প্রকাশ্যে এসেছে এস শংকর পরিচালিত দক্ষিণের সিনেমা ‘গেম চেঞ্জার’র টিজার। সিনেমায় রাম চরণকে দেখা যাবে তিনটি ভিন্ন রূপে। যেখানে জুটি বেঁধে অভিনয় করেছেন দক্ষিণের তারকা রাম চরণ ও বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। সেই উপলক্ষেই গত শনিবার লক্ষেèৗ শহরে আয়োজিত হয়েছিল টিজার লঞ্চের একটি অনুষ্ঠান।

সিনেমার টিজার শুরু হয় রাম চরণকে দিয়ে। রাম চরণের চরিত্রটি খুবই শান্ত। কিন্তু যখন তিনি রেগে যান, তখন তিনি কাউকে ছাড়েন না। সিনেমাটিতে যে ভরপুর অ্যাকশন আছে, তা বোঝা যাচ্ছে টিজার দেখে। সিনেমায় রাম চরণকে দেখা যাবে তিনটি ভিন্ন রূপে। একটি কলেজ স্টুডেন্ট, অন্যটি মধ্য বয়স্ক এবং শেষ চরিত্রটি একজন রাজনৈতিক নেতার। সিনেমার পরিচালক এস শংকর লক্ষেèৗ অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি।

পরে এক্স হ্যান্ডলে সবার প্রতি ভালোবাসা জানিয়ে তিনি লিখেছেন, ‘আজ আমি সবাইকে মিস করব। চেন্নাইয়ে সম্পাদনার কাজের জন্য আমি পৌঁছাতে পারলাম না অনুষ্ঠানে। সঠিক সময় বড় পর্দায় সিনেমাটি আনার জন্য এখন পরিশ্রম করতে হবে আমাকে।’ আগামী ১০ জানুয়ারি ‘গেম চেঞ্জার’ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। রাম চরণের সঙ্গে কিয়ারার এটি দ্বিতীয় সিনেমা। এর আগে তারা জুটি হয়ে ২০১৯ সালে ‘বিনয়ী বিদেয় রামা’ সিনেমায় অভিনয় করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App