×

খেলা

বাফুফে সভাপতির বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বাফুফে সভাপতির বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

কাজী সালাউদ্দিন

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দমনপীড়নের দায়ে শেখ হাসিনাসহ তার সরকারের মন্ত্রী-এমপিদের বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের হচ্ছে। মামলা থেকে মুক্তি মিলছে না ক্রীড়াঙ্গনের ব্যক্তিত্বদেরও। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ক্রিকেটার সাকিব আল হাসানকে হত্যা মামলায় আসামি করা হয়েছে। এবার বাফুফে সভাপতি ও সাবেক ফুটবলার কাজী সালাউদ্দিনের বিরুদ্ধে হয়েছে হত্যাচেষ্টা মামলা।

২০১৫ সালের ২০ এপ্রিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা করে তাকে হত্যাচেষ্টার অভিযোগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকী আল ফারাবীর আদালতে ব্যান্ড শিল্পী আসিফ ইমাম বাদী হয়ে হত্যাচেষ্টার মামলাটি করেন। পরে আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি মতিঝিল থানা পুলিশকে এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দেন।

বাফুফে সভাপতি ছাড়াও মামলায় শেখ সেলিম, শেখ হেলাল, কর্নেল (অব.) ফারুক খান, ফজলে নূর তাপস, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, সাবের হোসেন চৌধুরী, মজিবুর রহমান নিক্সন চৌধুরী, সাঈদ খোকন, সাংবাদিক শাবান মাহমুদ, আবু আহম্মেদ মন্নাফী, মতিঝিল জোনের তৎকালীন এডিসি মেহেদী, এ কে এম মমিনুল হক সাঈদ, মোস্তফা জামান পপি, চিত্রনায়ক জায়েদ খান, অভিনেতা শাহরিয়ার নাজিম জয় ও সাজু খাদেমসহ ৫০ জনকে আসামি করা হয়েছে।

মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন, ২০১৫ সালের ২০ এপ্রিল নির্বাচনী প্রচারণার সময় বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত পথসভায় দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে আসামিরা অস্ত্রসহ তার গাড়িবহরে হামলা চালায়। এ সময় খালেদা জিয়ার বহরের ১২-১৪টি গাড়ি ভাঙচুর, ৪টি মোটরসাইকেলে আগুন দেয়াসহ নেতাকর্মীদের মারধর করা হয়।

ওই ঘটনায় খালেদা জিয়ার নিরাপত্তারক্ষীরা আহত হন। এছাড়া খালেদা জিয়াকে লক্ষ করে আসামিরা ইটপাথর নিক্ষেপ করলে সাধারণ পথচারীরাও আহত হন। আওয়ামী লীগের ১৪ দলীয় জোট এবং এর অঙ্গসংগঠনের ২০০-৩০০ জন নেতাকর্মী দেশীয় অস্ত্রসহ সেদিন ককটেল বিস্ফোরণ ঘটায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পাঁচ সপ্তাহে ৬৫০ বিলিয়ন ডলার হারালেন মাস্ক, ছুটে গেলো ট্রিলিয়নিয়রের মুকুট

পাঁচ সপ্তাহে ৬৫০ বিলিয়ন ডলার হারালেন মাস্ক, ছুটে গেলো ট্রিলিয়নিয়রের মুকুট

রাজনৈতিক কারণে বিশ্বকাপ খেলতে পারিনি

মিরাজ রাজনৈতিক কারণে বিশ্বকাপ খেলতে পারিনি

নিয়ন্ত্রণ হারিয়ে কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে বাস, নিহত ১

নিয়ন্ত্রণ হারিয়ে কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে বাস, নিহত ১

শুধু নিজের কথা ভাবলে নেতৃত্ব দেওয়া যায় না: এ্যানি

শুধু নিজের কথা ভাবলে নেতৃত্ব দেওয়া যায় না: এ্যানি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App