×

যুক্তরাষ্ট্র

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ০৩:২৯ পিএম

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার হুমকি

দ্বিতীয় দফায় ক্ষমতায় এসেই রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেছেন, প্রেসিডেন্ট পুতিন ইউক্রেন নিয়ে আলোচনা না করলে তিনি রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করবেন। খবর রয়টার্সের।

একদিন আগেই ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন এবং এরপরই এই হুমকি দেন তিনি। বুধবার (২২ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

বার্তাসংস্থাটি বলছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যদি ইউক্রেনে চলমান যুদ্ধ অবসানের বিষয়ে আলোচনা করতে অস্বীকার করেন তাহলে দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করবেন বলে মঙ্গলবার জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প অবশ্য সম্ভাব্য এই নিষেধাজ্ঞা সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি। তবে ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলার জন্য রাশিয়ার বিরুদ্ধে ইতোমধ্যেই ব্যাপকভাবে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

ট্রাম্প বলেন, তার প্রশাসন ইউক্রেনে অস্ত্র পাঠানোর বিষয়টিও দেখছে। ইউক্রেনকে সমর্থন করার জন্য ইউরোপীয় ইউনিয়নকে আরও কিছু করা উচিত বলেও এসময় নিজের দৃষ্টিভঙ্গির জানান দেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ধ্বংসস্তূপে দাঁড়িয়ে হৃদয়ের প্রথম সেঞ্চুরি

সিলেট টেস্ট ধ্বংসস্তূপে দাঁড়িয়ে হৃদয়ের প্রথম সেঞ্চুরি

৭ নভেম্বর শত্রু-মিত্র চিহ্নিত করার দিন

প্রধানমন্ত্রী ৭ নভেম্বর শত্রু-মিত্র চিহ্নিত করার দিন

চট্টগ্রাম বন্দর, নোয়াখালী ও সিলেট অঞ্চল ভারতের দখলে চান বিজেপির এমপি

চট্টগ্রাম বন্দর, নোয়াখালী ও সিলেট অঞ্চল ভারতের দখলে চান বিজেপির এমপি

ইরানের পরমাণু প্রকল্পের তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র

ইরানের পরমাণু প্রকল্পের তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App