×

আবহাওয়া

তীব্র শীতে বিপর্যস্ত হিমালয়কন্যা পঞ্চগড়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ১১:৩২ এএম

তীব্র শীতে বিপর্যস্ত হিমালয়কন্যা পঞ্চগড়

শীতজনিত রোগ নিয়ে হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়। ছবি : সংগৃহীত

ফের মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে হিমালয়কন্যা খ্যাত দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়। গত কয়েক দিন ধরে প্রবাহিত শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে এ অঞ্চলের স্বাভাবিক জনজীবন। লোকজন খরকুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ৬টায় জেলার তেঁতুলিয়ায় ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

তেতুঁলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত সহকারী কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, হিমালয়ের কাছে হওয়ায় তীব্র শীত অনুভুত হচ্ছে তেঁতুলিয়ায়। মঙ্গলবার সকাল ছয়টায় সর্বনিম্ন ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ। সোমবার সকাল ৯টায় ১২.৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। আগামীতে তাপমাত্রা আরো কমতে পারে।

এদিকে উত্তরের হিমেল বাতাসের তীব্র শীত অনুভূত হওয়ায় কাজের জন্য বাইরে বের হতে পারছেন না দিনমজুররা। শীতজনিত রোগ নিয়ে হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়।

আরো পড়ুন : আজ যেসব বিভাগে বৃষ্টি হতে পারে

হাসপাতালের তথ্যানুযায়ী, শীতের কারণে বেড়েছে সর্দি, জ্বর, কাঁশি, ডায়রিয়া, নিউমোনিয়া ও শ্বাসকষ্টসহ বিভিন্ন শীতজনিত রোগব্যাধি। শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা। সব থেকে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি ৬৬ জন শিশুর বেশিরভাগই শীতজনিত রোগে আক্রান্ত। গত ডিসেম্বরে হাসপাতালে প্রায় সাড়ে ৪শ রোগী ডায়েরিয়া রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে এসে চিকিৎসা নিয়েছে।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মনোয়ার হোসেন বলেন, শীতের কারণে শিশুরা বেশি অসুস্থ হচ্ছে। তাই শিশুদের শীতে সুরক্ষা রাখতে বাবা-মাকে সতর্ক থাকতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App