×

আবহাওয়া

চুয়াডাঙ্গায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা নামল ১০ ডিগ্রিতে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫৫ এএম

চুয়াডাঙ্গায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা নামল ১০ ডিগ্রিতে

২৪ ঘণ্টার ব্যবধানে তাপমাত্রা কমেছে ৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। ছবি : সংগৃহীত

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায় আবারো জেঁকে বসেছে শীতের তীব্রতা। কয়েকদিন ধরেই তাপমাত্রার পারদ উঠানামা করছে এ জেলায়। হঠাৎ এই আবহাওয়ার পরিবর্তনে বিপাকে পড়েছে খেটে খাওয়া দিনমজুররা।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৬টায় চুয়াডাঙ্গায় ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ।

বৃহস্পতিবার জেলায় ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। যা ২৪ ঘণ্টার ব্যবধানে কমল ৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। 

আরো পড়ুন : বাড়বে শীত, কমতে পারে তাপমাত্রা

এদিকে, কয়েকদিন শীতের তীব্রতা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান।

তিনি বলেন, আগামী ১১ ফেব্রুয়ারি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। এরপর আবারো তাপমাত্রা বাড়বে। তবে শৈত্যপ্রবাহের আভাস এখনো অফিসিয়ালিভাবে জানানো হয়নি। 


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘আগামী অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ আইন’

‘আগামী অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ আইন’

সরকার পতন আন্দোলনের হুমকি জামায়াত আমিরের

সরকার পতন আন্দোলনের হুমকি জামায়াত আমিরের

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, আঘাত হানবে কোথায়?

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, আঘাত হানবে কোথায়?

‘এবারের এইচএসসির ফলাফলই প্রকৃত চিত্র, বিএনপি সরকারকে সাধুবাদ’

‘এবারের এইচএসসির ফলাফলই প্রকৃত চিত্র, বিএনপি সরকারকে সাধুবাদ’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App