×

খেলা

অমলেশ সেন আর নেই

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০১৭, ১১:১৯ পিএম

শনিবার বিকেলেও আবাহনীর অনুশীলনে এসেছিলেন তিনি। অনুশীলনের পরই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন দলটির সাবেক ফুটবলার ও বর্তমান কোচ অমলেশ সেন। এরপর ধানমণ্ডির বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। পরে সেখান থেকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে যাওয়ার পরই সন্ধ্যায় চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। শনিবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন স্বাধীন বাংলা দলের অন্যতম ফুটবলার ও আবাহনী কোচ অমলেশ সেন। তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। আবাহনীর ম্যানেজার সত্যজিৎ রায় রূপু নিশ্চিত করেছেন অমলেশ সেনের মৃত্যুর খবরটি। এ ব্যাপারে তিনি বলেন, ‘আজ বিকেলেও অনুশীলনের টিম মিটিংয়ে ছিলেন তিনি। এরপর অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়ার পরই মারা যান তিনি।’ সাবেক এই ফুটবলার ও কোচ ১৯৪৩ সালে বগুড়া জেলায় জন্মগ্রহণ করেন। তিনি স্বাধীন বাংলা ফুটবল দলের হয়ে খেলেছেন। খেলেছেন জাতীয় দলেও। তিনি ফায়ার সার্ভিস ও ইস্ট অ্যান্ড ক্লাব হয়ে ১৯৭০ সালে ঢাকা মোহামেডানে যোগ দেন। স্বাধীনতার পর ১৯৭২ সালে যোগ দেন ঢাকা আবাহনীতে। এরপর ১৯৮৪ সাল পর্যন্ত এই দলে খেলেছেন। খেলোয়াড়ি জীবন থেকে অবসর নিলেও ফুটবল এবং আবাহনী ক্লাব ছাড়েননি তিনি। মৃত্যুর আগ পর্যন্ত এই দলেই ছিলেন। কখনো সহকারী কোচ, আবার কখনো কোচ হিসেবে। মানে আবাহনীর দুর্দিনের কাণ্ডারি ছিলেন অমলেশ সেন। আবাহনী আর অমলেশ সেন ছিলেন সমর্থক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কোটি টাকা ঘুষ চাওয়া সেই প্রসিকিউটর দেশ ছেড়েছেন

কোটি টাকা ঘুষ চাওয়া সেই প্রসিকিউটর দেশ ছেড়েছেন

‘বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত’

‘বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত’

‘২৪-এর রাজাকারকে ফুল দিয়ে বরণ করে নিল ৭১-এর রাজাকার’

‘২৪-এর রাজাকারকে ফুল দিয়ে বরণ করে নিল ৭১-এর রাজাকার’

থামছে না পাহাড় কাটা ও অবৈধ পাথর-বালু উত্তোলন, বিপন্ন প্রকৃতি

থামছে না পাহাড় কাটা ও অবৈধ পাথর-বালু উত্তোলন, বিপন্ন প্রকৃতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App