×

রাজনীতি

মানুষের আস্থা অর্জন করে চলতে হবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২০, ০৫:২৩ পিএম

মানুষের আস্থা অর্জন করে চলতে হবে
মানুষের আস্থা অর্জন করে চলতে হবে
মানুষের আস্থা অর্জন করে চলতে হবে
মানুষের আস্থা অর্জন করে চলতে হবে

প্রধানমন্ত্রীকে উত্তরীয় পরিয়ে দিচ্ছেন ছাত্রলীগ নেতারা। ছবি: ভোরের কাগজ।

ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন বলেন, ছাত্র/ছাত্রীদের এবং সাধারণ মানুষের আস্থা আর্জন করেই চলতে হবে। শনিবার (৪ জানুয়ারি) সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধনী ঘোষণা করে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জাতির ক্রান্তি লগ্নে ছাত্রলীগ সচেষ্ট ছিলো। দেশের সব আন্দোলন সংগ্রামে ছাত্রলীগ অগ্রণী ভূমিকা পালন করেছে। তিনি বলেন ছাত্রলীগের বহু কর্মী নিজেদের জীবন দিয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠা করে গেছে। আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘জিয়া, এরশাদ, খালেদা জিয়া ছাত্রদের হাতে অস্ত্র তুলে দিয়েছে। শিক্ষাঙ্গনকে সন্ত্রাসীদের জায়গায় পরিণত করা হয়েছিল।’ শেখ হাসিনা বলেন, ‘ছাত্ররা আমাদের ভবিষ্যত। ভবিষ্যেতে তারা দেশকে পরিচালনা করবেন। তাদের যদি বিপথে নামানো হয়, রাজনৈতিক উচ্চাভিলাষ চরিতার্থ করার জন্য তাদের ব্যবহার করা হয় তাহলে তারা দেশকে নেতৃত্ব দেবে কীভাবে?’। ‘সততা-আদর্শ ছাড়া সফলতা আসবে না। সাময়িকভাবে নামডাক আসতে পারে, অর্থবিত্ত হতে পারে। কিন্তু দেশের ইতিহাসে মনে রাখার মতো কিছু করতে পারবেন না।’   ছাত্রলীগের সাংগঠনিক অভিভাবক বলেন, ‘২০২০ সাল। এই সালের ৪টা জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগ ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে। এই বছরের ১৭ মার্চ জাতির পিতার জন্মশত বার্ষিকী আমরা পালন করব। ২০২০ সাল থেকে ২০২১ সাল আমরা মুজিববর্ষ ঘোষণা করেছি।’ [caption id="attachment_192757" align="aligncenter" width="1200"] প্রধানমন্ত্রীকে উত্তরীয় পরিয়ে দিচ্ছেন ছাত্রলীগ নেতারা। ছবি: ভোরের কাগজ।[/caption] তিনি বলেন, ‘পাকিস্তান সরকার আমাদের ভাষার অধিকার কেড়ে নিতে চেয়েছিল। এর বিরুদ্ধে সংগ্রাম শুরু করে ছাত্রলীগ। আমরা দেখেছি, যখনই কোনো সংগ্রাম হয়েছে ছাত্রলীগ অগ্রণী ভূমিকা পালন করেছে।’ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে ১৯৪৮ সালের ৪ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠা হয়েছিল উল্লেখ করে বাঙালি জাতির ইতিহাসে ছাত্রলীগের নানা অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধসহ নানা সংগ্রামে ছাত্রলীগের অবদানকে স্মরণ করে তিনি বলেন, ১৯৪৯ সালে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছিল। সেদিক থেকে ভাবতে গেলে ছাত্রলীগই মুরুব্বি সংগঠন। এর আগে দুপুর আড়াইটার দিকে পায়রা উড়িয়ে, পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, জ্যেষ্ঠ নেতা ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক খালেদ মোহাম্মদ আলী। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের মঞ্চে প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত ছাত্রলীগের অধিকাংশ সভাপতি-সাধারণ সম্পাদক উপস্থিত থাকলেও অপসারিত রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে মঞ্চে দেখা যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন পে-স্কেলে সংকট বাড়ার আভাস

নতুন পে-স্কেলে সংকট বাড়ার আভাস

আটক দুই পুলিশ সদস্যকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ

আটক দুই পুলিশ সদস্যকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ

শীত আসার সময় জানাল আবহাওয়া অফিস

শীত আসার সময় জানাল আবহাওয়া অফিস

পে-স্কেলের দাবি কড়া বার্তা এমপিওভুক্ত শিক্ষকদের

পে-স্কেলের দাবি কড়া বার্তা এমপিওভুক্ত শিক্ষকদের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App