×

জাতীয়

করোনায় দারিদ্র্যের মুখে সোয়া তিন কোটি মানুষ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২১, ০৫:০৮ পিএম

করোনায় দারিদ্র্যের মুখে সোয়া তিন কোটি মানুষ

প্রতীকি ছবি

করোনা মহামারির দ্বিতীয় ঢেউয়ের কারণে দেশের সোয়া তিন কোটি মানুষ দারিদ্র্যের সম্মুখীন হয়েছেন। দ্য পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) এবং ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি) পরিচালিত এক যৌথ সমীক্ষায় সম্প্রতি এ তথ্য উঠে এসেছে। বৃহস্পতিবার (৪ নভেম্বর) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সমীক্ষার ফল তুলে ধরা হয়।

গত আগস্টে আর্থিকভাবে দুর্বল জনগোষ্ঠীর ওপর করোনার প্রভাব জানার উদ্দেশ্যে এ সমীক্ষার চতুর্থ ধাপ পরিচালিত হয়। দারিদ্র্যের পাশাপাশি সমীক্ষায় বেকারত্বের প্রসঙ্গটিও উঠে এসেছে। আগস্টে দেশে বেকারত্বের হার তিন শতাংশ থেকে বেড়ে ১৪ শতাংশ হয়েছে।

সংবাদ সম্মেলনে পিপিআরসির এক্সিকিউটিভ চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান বলেন, ২০২০ সালের জুনে নতুন দারিদ্র্যের হার অনুমান করা হয়েছিল ২১ দশমিক ২৪ শতাংশ। ২০২১ সালের মার্চে এটি কমে ১৪ দশমিক ৭৫ শতাংশ হয়। গত এপ্রিলে শুরু হওয়া করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় এ হার আগস্টে আবার বেড়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপে তীব্র গরমে ৫০ হাজার মানুষের মৃত্যু

ইউরোপে তীব্র গরমে ৫০ হাজার মানুষের মৃত্যু

মাগুরায় মদপানের পর অসুস্থ দুই যুবকের মৃত্যু

মাগুরায় মদপানের পর অসুস্থ দুই যুবকের মৃত্যু

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App