×

জাতীয়

মওদুদের স্মরণসভায় অঝোরে কাঁদলেন ফখরুল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ মার্চ ২০২২, ০২:৪৬ পিএম

মওদুদের স্মরণসভায় অঝোরে কাঁদলেন ফখরুল

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ব্যারিস্টার মওদুদ আহমেদের স্মরণসভার আয়োজন করে স্বাধীনতা ফোরাম। ছবি: ভোরের কাগজ

দলের স্থায়ী কমিটির সাবেক সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকীর সভায় আবেগে আপ্লুত হয়ে পড়েন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বক্তব্যর এক পযায়ে অঝোরে কাঁদতে থাকেন তিনি। সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা ফোরাম আয়োজিত স্মরণসভায় এই ঘটনা ঘটে।

মওদুদ আহমেদের স্মৃতিচারণ করে মির্জা ফখরুল বলেন, তার সঙ্গে আমার এক সঙ্গে ছাত্র রাজনীতি করার সৌভাগ্য হয়েছিল। ব্যক্তিগতভাবে তার সঙ্গে আমার সম্পর্ক দীর্ঘদিনের এবং রাজনীতিতে এসে সম্পর্ক আরো নিবিড় হয়েছে।

বিএনপি মহাসচিব বলেন, মওদুদ আহমেদ আপদমস্তক একজন গণতন্ত্রমনা মানুষ ছিলেন। অনেকেই বলবেন, তিনি তো এরশাদের মন্ত্রিসভায় গিয়েছিলেন, কিন্তু সেটাও তিনি গিয়ে ছিলেন গণতন্ত্রের স্বার্থেই। আজকে যারা সরকারের তারা একজন ব্যক্তি ছাড়া আর কাউকে সম্মান দিতে জানে না। দেশের স্বাধীনতার বিষয়ে মওদুদ আহমেদের অনেক অবদান রয়েছে তা আমরা জানি। ছাত্রজীবন থেকেই তিনি মানুষের কল্যাণে দাবি আদায়ে আন্দোলন করেছেন। ভাষা আন্দোলনের সময় অষ্টম শ্রেণীতে থাকা অবস্থায় তিনি জেলে গিয়েছেন। প্রতিটি আন্দোলন সংগ্রামে তিনি অবদান রেখেছেন, নেতৃত্ব দিয়েছেন।

মির্জা ফখরুল বলেন, 'আমি শুধু বিএনপির কথা বলছি না এই বাংলাদেশ সত্যিকার অর্থে একজন গুণী জ্ঞানী প্রকৃত অর্থে একজন রাজনৈতিক ব্যক্তিকে হারালাম। অবশ্য আজকে জ্ঞানের খুব একটা গুরুত্ব দেয়া হয় না। জ্ঞানী কাউকে খুব বেশী গুরুত্ব দেয়া হয় না রাজনীতিতে। বর্তমান রাজনীতি হচ্ছে- একটা নষ্ট রাজনীতি। এখানে কোন জ্ঞানী লোকদের সুযোগ দেয়া হয় না। তাদের নামও উচ্চারণ করা হয় না। যেমন- আজ পল্লীকবি জসীমউদ্দীনের মৃত্যুবার্ষিকী আমরাও কিন্তু তাকে স্মরণ করছি না। অথচ তিনি এদেশের সবচেয়ে বেশি জনপ্রিয় কবি ছিলেন। এখনো তার কবিতা সবচেয়ে জনপ্রিয়।

বিরোধী দলীয় সাবেক চিফ হুইপ বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক এর সঞ্চালনায় এবং আয়োজক সংগঠনের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর সভাপতিত্বে স্মরণ সভায় অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আনোয়ার উল্লাহ চৌধুরী, বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কেন্দ্রীয় নেতা আব্দুস সালাম, আমান উল্লাহ আমান, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, শামীমুর রহমান শামীম, মওদুদ আহমেদের স্ত্রী হাসনা মওদুদ, নিপুণ রায় চৌধুরী, কৃষকদল নেতা জাহাঙ্গীর আলম প্রমুখ বক্তৃতা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App