×

আন্তর্জাতিক

‘কসাই’ পুতিনকে ক্ষমতায় নয়, বাইডেনের মন্তব্যে বিতর্ক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ মার্চ ২০২২, ১২:২৭ পিএম

‘কসাই’ পুতিনকে ক্ষমতায় নয়, বাইডেনের মন্তব্যে বিতর্ক

আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

আবারও কটাক্ষ ভাষায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হুঁশিয়ারি করেছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। শনিবার (২৬ মার্চ) রাশিয়া-ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে বাইডেনের মন্তব্য, এই লোকটিকে আর ক্ষমতায় থাকতে দেয়া যাবে না। এই মন্তব্যের পরই বিতর্ক দানা বেঁধেছে। যার জেরে বিবৃতি দিতে হলো হোয়াইট হাউসকে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের যাবতীয় দায় পুতিনের উপর চাপিয়েছেন বাইডেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় যুদ্ধ বলে মন্তব্য করে তিনি বলেন, এই লড়াই স্বৈরাচার বনাম গণতন্ত্রের। এমনকি পুতিনকে ‘কসাই’ বলেও আক্রমণ করতে শোনা যায় তাকে।

ইউরোপের তিনদিনের কূটনৈতিক সফরের শেষ দিনে পোল্যান্ডের রাজধানী ওয়ারশে বৈঠক করেন বাইডেন। পোল্যান্ডের প্রেসিডেন্টের সঙ্গে সেই বৈঠকের শেষে পুতিনের বিরুদ্ধে একের পর আক্রমণ শানিয়েছেন বাইডেন। আমেরিকা, পোল্যান্ড এবং ইউক্রেনের জাতীয় পতাকার নীচে দাঁড়িয়ে তিনি বলেন, এই যুদ্ধের জন্য ঐক্যবদ্ধ হতে হবে। রাশিয়ার নিষ্ঠুরতার বিরুদ্ধে আমাদের এক হতে হবে।

তিনি আরও বলেন, রাশিয়া এখনও উনিশ শতকে আটকে রয়েছে। আবার হুঁশিয়ারির সুরে আমেরিকার প্রেসিডেন্টকে বলতে শোনা যায়, রুশ সেনা যেন ন্যাটো এলাকায় না ঢোকে।

বাইডেন বলেন, ন্যাটো এলাকার এক ইঞ্চি জায়গায় পা রাখার কথা ভুলেও ভাববে না (রুশ সেনা)। ইউক্রেন ও পোল্যান্ডকে প্রতিরক্ষায় যথাযথ সাহায্যের আশ্বাসও দেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

‘রুমিন ফারহানা আপারা মৌসুমি রাজনীতি করেন’

‘রুমিন ফারহানা আপারা মৌসুমি রাজনীতি করেন’

কক্সবাজারের হোটেলে আবারও আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

কক্সবাজারের হোটেলে আবারও আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App