×

আন্তর্জাতিক

মারিউপোলে যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ মার্চ ২০২২, ১০:১৬ এএম

মারিউপোলে যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

রুশ সেনাদের হামলায় বিপর্যস্ত মারিউপোল শহরের একটি এলাকা

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী মারিউপোলে যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। রুশ সেনাদের হাতে অবরুদ্ধ এ শহর থেকে বেসামরিক লোকদের সরিয়ে নেয়ার অনুমতি দেয়ার জন্যেই স্থানীয় এ যুদ্ধবিরতি ঘোষণা করেছে মস্কো কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার (৩১ মার্চ) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর নিশ্চিত করেছে।

আল জাজিরা জানিয়েছে, রুশ নিয়ন্ত্রিত বারদিয়ানস্ক বন্দর হয়ে মারিউপোল থেকে জাপোরিঝিয়া পর্যন্ত একটি মানবিক করিডোর খোলা হবে। বৃহস্পতিবার সকাল ১০টা (বাংলাদেশ সময় দুপুর একটা) থেকে এ মানবিক করিডোর উন্মুক্ত হবে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, মানবিক কাজটি সফল করার জন্য আমরা জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) এবং রেড ক্রসের আন্তর্জাতিক কমিটির (আইসিআরসি) সরাসরি অংশগ্রহণে এটি চালানোর প্রস্তাব করছি।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে রাশিয়া। এরপর থেকেই দেশটির ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করতে থাকে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। এখন রাশিয়ার লক্ষ্য মারিউপোল দখলে নেয়া। ২৯ মার্চ পর্যন্ত মারিউপোল শহরে রুশ সেনাদের হামলায় অন্তত ৫ লাখ বেসামরিক লোক নিহত হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

‘রুমিন ফারহানা আপারা মৌসুমি রাজনীতি করেন’

‘রুমিন ফারহানা আপারা মৌসুমি রাজনীতি করেন’

কক্সবাজারের হোটেলে আবারও আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

কক্সবাজারের হোটেলে আবারও আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App