×

জাতীয়

পদ্মা সেতু দিয়ে জয় ও পুতুলকে নিয়ে বাড়ি গেলেন প্রধানমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুলাই ২০২২, ১১:৩৫ এএম

পদ্মা সেতু দিয়ে জয় ও পুতুলকে নিয়ে বাড়ি গেলেন প্রধানমন্ত্রী

পদ্মা সেতু পার হয়ে টুঙ্গিপাড়ায় পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

পদ্মা সেতু দিয়ে জয় ও পুতুলকে নিয়ে বাড়ি গেলেন প্রধানমন্ত্রী

পদ্মা সেতুর মধ্যভাগে জয় ও পুতুলের সঙ্গে সেলফিতে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সজীব ওয়াজেদ জয়ের ফেসবুক পেজ থেকে

# সেতুর মধ্যভাগে জয় ও পুতুলের সঙ্গে অবস্থান করেন কিছুক্ষণ # বিকেলে হেলিকপ্টারযোগে রওনা দেবেন প্রধানমন্ত্রী

পদ্মা সেতু দিয়ে সড়ক পথে পরিবারের সদস্যদের নিয়ে টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ১১টার দিকে সেখান পৌঁছান তিনি। এ সময় তার সঙ্গে তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

[caption id="attachment_357533" align="aligncenter" width="700"] পদ্মা সেতু পার হয়ে টুঙ্গিপাড়ায় পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত[/caption]

আজ সোমবার (৪ জুলাই) সকাল সাতটা ৪০ মিনিটে গণভবন থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে যাত্রা শুরু করেন। এরপর সকাল আটটা ৪৮ মিনিটে মাওয়া টোল প্লাজায় পদ্মা সেতুর টোল দিয়ে সেতুতে ওঠেন।

সেতুর মধ্যভাগে গিয়ে জয় ও পুতুলের সঙ্গে কিছুক্ষণ অবস্থান করেন প্রধানমন্ত্রী। এ সময় প্রমত্তা পদ্মার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন তিনি। সকাল সোয়া নয়টার দিকে তিনি জাজিরা প্রান্তে যান এবং সেখানে ফলকের সামনে কিছু সময় দাঁড়ান। এরপর বিশ্রাম নেন জাজিরা প্রান্তের সার্ভিস এরিয়া-২ এ। উদ্বোধনের পর পদ্মা সেতু দিয়ে টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রীর এটিই প্রথম ব্যক্তিগত সফর।

টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এরপর নিয়ে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ তিনি মোনাজাতে অংশ নেন।

সফর শেষে বিকেলে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে রওনা হবেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ

যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App