×

স্বাস্থ্য

হাসপাতাল-ক্লিনিকের সাইনবোর্ডে থাকতে হবে লাইসেন্স নম্বর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২২, ০৬:৪১ পিএম

দেশের সব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার এবং ব্লাড ব্যাংকের সাইনবোর্ডে তাদের লাইসেন্স নম্বর যুক্ত করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমুহ) বেলাল হোসেন স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশনা দেয়া হয়।

এতে বলা হয়, দেশের সব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ব্লাড ব্যাংকে মেয়াদোত্তীর্ণের তারিখসহ লাইসেন্স নম্বর সাইনবোর্ডে ঝুলিয়ে দিতে হবে। প্রয়োজনে কিউআর কোডসহ সেটি প্রদর্শন করতে হবে। অন্যথায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে অনুমোদনহীন চিকিৎসাকেন্দ্র বন্ধের অভিযানের মধ্যেই এ নির্দেশনা দেয়া হলো। নির্দেশনা না মানলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শান্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

গত ২৯ আগস্ট থেকে অনুমোদনহীন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ব্লাড ব্যাংক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে স্বাস্থ্য অধিদফতর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৭২

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৭২

ভোটার এলাকা পরিবর্তনের আবেদনের সময়সীমা নির্ধারণ

ভোটার এলাকা পরিবর্তনের আবেদনের সময়সীমা নির্ধারণ

ইবনে সিনা ওষুধ কারখানার আগুন ‍নিয়ন্ত্রণে

ইবনে সিনা ওষুধ কারখানার আগুন ‍নিয়ন্ত্রণে

‘সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App