×

সারাদেশ

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানালেন ভারতীয় হাইকমিশনার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৩, ০২:১৪ পিএম

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানালেন ভারতীয় হাইকমিশনার

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধুর সমাধিতে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানান ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। ছবি: ভোরের কাগজ

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানালেন ভারতীয় হাইকমিশনার

ছবি: ভোরের কাগজ

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানালেন ভারতীয় হাইকমিশনার

ছবি: ভোরের কাগজ

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানালেন ভারতীয় হাইকমিশনার

ছবি: ভোরের কাগজ

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় কমিশনার প্রণয় ভার্মা ও মিসেস ভার্মা শুক্রবার (৩ মার্চ) গোপালগঞ্জের টুঙ্গিপাড়া সফরকালে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুস্পস্তবক অর্পন করে গভীর শ্রদ্ধা জানিয়েছেন। ভারতীয় হাইকমিশন সুত্রে এ তথ্য জানানো হয়েছে। [caption id="attachment_411185" align="alignnone" width="1429"] ছবি: ভোরের কাগজ[/caption] সমাধিসৌধে লিখিত মন্তব্যে হাই কমিশনার ভার্মা বাংলাদেশের ইতিহাসে মার্চ মাসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন এবং বাংলাদেশ ও ভারত-বাংলাদেশ অংশীদারিত্বের উন্নয়নে বঙ্গবন্ধুর দর্শনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তার এই সফরের সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দসহ অনেক উপস্থিত ছিলেন। [caption id="attachment_411187" align="alignnone" width="1427"] ছবি: ভোরের কাগজ[/caption] হাই কমিশনার ভার্মা জাদুঘরটিও পরিদর্শন করেন, যেটি বঙ্গবন্ধুর জীবন ও গৌরবময় পরম্পরা এবং বাংলাদেশের স্বাধীনতা ও অগ্রগতির জন্য তার অনন্য ত্যাগ স্বীকারকে প্রদর্শন করে। তিনি বলেন, গণতান্ত্রিক সংগ্রাম ও সামাজিক ন্যায়বিচারের জন্য বঙ্গবন্ধুর সংগ্রাম সারা বিশ্বের মানুষকে অনুপ্রাণিত করে চলেছে। তার গৌরবময় পরম্পরা ভারত-বাংলাদেশ সম্পর্কের জন্য একটি আলোর দিশা এবং বাংলাদেশের সাথে ভারতের অগ্রগতি ও সমৃদ্ধির যাত্রায় অবিচল অংশীদারিত্বের চালিকাশক্তি হিসেবে কাজ করছে। সেই অগ্রযাত্রা বর্তমান সরকারের আমলে আরো উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। [caption id="attachment_411188" align="alignnone" width="1443"] ছবি: ভোরের কাগজ[/caption]  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘প্রতিষ্ঠান-আদালতে সাংকেতিক ভাষা ব্যবহারের বিষয়ে বিবেচনা করবে সরকার’

প্রধানমন্ত্রী ‘প্রতিষ্ঠান-আদালতে সাংকেতিক ভাষা ব্যবহারের বিষয়ে বিবেচনা করবে সরকার’

রিসোর্টে আগুনের ঘটনায় ম্যানেজার গ্রেপ্তার

রিসোর্টে আগুনের ঘটনায় ম্যানেজার গ্রেপ্তার

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, ভিয়েনা প্রটোকল লঙ্ঘন করেছে সৌদি আরব?

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, ভিয়েনা প্রটোকল লঙ্ঘন করেছে সৌদি আরব?

মাদকের আস্তানায় পিস্তল হাতে প্রতিমন্ত্রী ইশরাকের অভিযান

মাদকের আস্তানায় পিস্তল হাতে প্রতিমন্ত্রী ইশরাকের অভিযান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App