×

শিক্ষা

এইচএসসি পরীক্ষা শুরু ১৭ আগস্ট, রুটিন প্রকাশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ জুন ২০২৩, ০২:৪৯ পিএম

এইচএসসি পরীক্ষা শুরু ১৭ আগস্ট, রুটিন প্রকাশ
এইচএসসি পরীক্ষা শুরু ১৭ আগস্ট, রুটিন প্রকাশ
এইচএসসি পরীক্ষা শুরু ১৭ আগস্ট, রুটিন প্রকাশ
এইচএসসি পরীক্ষা শুরু ১৭ আগস্ট, রুটিন প্রকাশ
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী ১৭ আগস্ট থেকে সারাদেশে একযোগে শুরু হবে। বৃহস্পতিবার (৮ জুন) পরীক্ষার রুটিন প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশারের সই করা এই রুটিনে জানানো হয়েছে, পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের আসন গ্রহণ করতে হবে। প্রথমে বহু নির্বাচনী ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে। উভয় অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। এতে বলা হয়, পরীক্ষার্থীরা পরীক্ষায় সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। কোনো পরীক্ষার্থী কেন্দ্রে মোবাইল ফোন আনতে পারবে না। পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। পরীক্ষার্থীদের জন্য পরীক্ষার রুটিন নিচে দেয়া হলো-  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মেসিকে নামিয়েও মায়ামির হার

মেসিকে নামিয়েও মায়ামির হার

ফলিয়া বাজারে ৮ পাটের গুদামে আগুনে, ক্ষতি ২ কোটি টাকা

ফলিয়া বাজারে ৮ পাটের গুদামে আগুনে, ক্ষতি ২ কোটি টাকা

সোনারগাঁওয়ে যুবদল নেতা হত্যায় তিনদিন পর ২১জনকে আসামী করে মামলা

সোনারগাঁওয়ে যুবদল নেতা হত্যায় তিনদিন পর ২১জনকে আসামী করে মামলা

মুক্তির আগেই ‘রামায়ণ’-এর অগ্রিম টিকিট বিক্রি, আয় ১০ কোটি রুপি

মুক্তির আগেই ‘রামায়ণ’-এর অগ্রিম টিকিট বিক্রি, আয় ১০ কোটি রুপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App