×

রাজধানী

সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসা: মারা গেলেন আঁখিও

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুন ২০২৩, ০৩:৩৪ পিএম

সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসা: মারা গেলেন আঁখিও

ঢাকার সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসায় নবজাতক সন্তানের মৃত্যুর চারদিন পর মা মাহবুবা রহমান আঁখিরও মৃত্যু হয়েছে।

রবিবার (১৮ জুন) বেলা পৌনে দুইটার দিকে ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন আঁখির স্বামী ইয়াকুব আলী সুমন।

শুক্রবার রাত ১২টা ৫০ মিনিটে ডেলিভারির জন্য চিকিৎসক সংযুক্তা সাহার অধীনে সুমনের স্ত্রীকে সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সে সময় ড. সংযুক্তা সাহার পরিবর্তে উপস্থিত ছিলেন ড. মিলি। তিনি কোনো প্রকার চেকআপ ছাড়াই তাকে কাঁটাছেঁড়া করেন।

আঁখির স্বামী ইয়াকুব আলী সুমনের ভাষ্যমতে, ডেলিভারি করার জন্য তারা পেট কাটতে গিয়ে মূত্রনালী ও মলদ্বার কেটে ফেলেন। সঙ্গে সঙ্গে প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হতে থাকে ও রোগী জ্ঞান হারিয়ে ফেলেন। অজ্ঞান অবস্থায় সিজার করে বের বাচ্চা বের করা হয়। ফলে বাচ্চার হার্টবিট (হৃদস্পন্দন) কমে যায় এবং সঙ্গে সঙ্গে নবজাতককে আইসিইউতে নেয়া হয়।

সুমন জানান, এ অবস্থায় তিনি বারবার ড. সংযুক্তার খোঁজ করলে কর্তৃপক্ষ জানায় তিনি দেশের বাইরে আছেন। এর কিছুক্ষণ পর হাসপাতাল কর্তৃপক্ষ নবজাতককে মৃত ঘোষণা করে।

সেন্ট্রাল হাসপাতালে সিসিইউ ও এনআইসিইউ না থাকায় সুমনের স্ত্রীকে ল্যাবএইড হাসপাতালের সিসিইউতে লাইফ সাপোর্টে নেয়া হয়। এরপর সেন্ট্রাল হাসপাতাল সুমনকে জানায় তাদের নবজাতক সন্তান মারা গেছে। এ অবস্থায় সুমন ৯৯৯ কল করে একটি সাধারণ ডায়রি (জিডি) করেন।

এদিকে, মর্মস্পর্শী এই ঘটনার পর সেন্ট্রাল হাসপাতালের লাইসেন্স বাতিলসহ, ডা. সংযুক্তা সাহার গ্রেপ্তার দাবি করেছেন আঁখির সহপাঠীরা।

উল্লেখ্য, বুধবার ‘অবহেলাজনিত মৃত্যুর’ অভিযোগে ধানমন্ডি থানায় মোট পাঁচজনের নামোল্লেখসহ কয়েকজনকে অজ্ঞাত আসামি করে মামলা হয়। মামলার পর দুই চিকিৎসককে গ্রেপ্তার করে ধানমন্ডি থানা পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন কর্মসূচি ঘোষণা, দুই মন্ত্রীর পদত্যাগ চাইলেন নাহিদ ইসলাম

নতুন কর্মসূচি ঘোষণা, দুই মন্ত্রীর পদত্যাগ চাইলেন নাহিদ ইসলাম

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধে লেনদেনে প্রভাব পড়ার সম্ভাবনা কতটুকু

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধে লেনদেনে প্রভাব পড়ার সম্ভাবনা কতটুকু

রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান হলেন মিয়া সাত্তার

রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান হলেন মিয়া সাত্তার

‘সৌদি আরবে সাড়ে ৭ হাজার বাংলাদেশি কারাগারে’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘সৌদি আরবে সাড়ে ৭ হাজার বাংলাদেশি কারাগারে’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App