×

জাতীয়

রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলিতে নিহত ৫

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৩, ১২:৩৮ পিএম

রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলিতে নিহত ৫

ছবি: সংগৃহীত

রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলিতে নিহত ৫

রোহিঙ্গা ক্যাম্পে দুষ্কৃতকারীদের দুই পক্ষের সংঘর্ষের পর সতর্ক অবস্থানে পুলিশ।

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে দুষ্কৃতকারীদের দুই পক্ষের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহত হয়েছেন ৫ জন।

শুক্রবার (৭ জুলাই) ভোর ৬টার দিকে ক্যাম্প-৮ ওয়েস্টে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ক্যাম্প-৮ ডাব্লিউ এর এইচ-৪৯ ব্লকের আনোয়ার হোসেন (২৪), এ-২১ ব্লকের মোহাম্মদ হামীম (১৬), ক্যাম্প-১০ এর এইচ ৪২ ব্লকের নজিবুল্লাহ, ক্যাম্প-৩ এর বি-১৭ ব্লকের নুর আমিন ও অপরজনের পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ৮ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আমির জাফর বলেন, সকাল ৬টার দিকে ক্যাম্পে রোহিঙ্গা দুষ্কৃতকারীদের গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে তিনজনের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে দুই রোহিঙ্গা যুবককে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে ৮ এপিবিএন’র অভিযান অব্যাহত রয়েছে। অভিযানের পর বিস্তারিত জানানো হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App