বিএনপি একটি সন্ত্রাসী দল তারা আবারো প্রমাণ করল
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৩, ০৪:১৪ পিএম
ছবি: ভোরের কাগজ
বিএনপি একটি সন্ত্রাসী দল তারা আবারো প্রমাণ করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৩১ অক্টোবর) গণভবনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী আরো বলেন, ইসরাইলে যেভাবে হাসপাতালে হামলা হচ্ছে, তেমনি এখানেও বিএনপি হামলা করেছে। আমরা যখন টানেল উদ্বোধন করেছি, পুলিশের উপর হামলা করেছে, সাংবাদিকের ওপর হামলা করেছে।
লালমনিরহাটে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে। হত্যা করা এদের উদ্দেশ্য। ২০১৩-১৪,১৫ এই তিনটি বছর তারা সন্ত্রাস চালিয়েছে।
বিএনপির সঙ্গে সংলাপের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, কার সঙ্গে সংলাপ? কে বিরোধী দল? সংসদে যারা সদস্য আছে, তারাই তো। খুনিদের সঙ্গে কিসের আলোচনা? খুনিদের সঙ্গে সংলাপ বাংলাদেশের মানুষ চায়না। যাদের সঙ্গে তারা ডিনার করে তারা গিয়ে সংলাপ করুক। কানাডার দুজন এসে সাক্ষী দিয়েছে যে, বিএনপি খুনি।
প্রধানমন্ত্রী বলেন, এখন মানবাধিকার কোথায়? এখন ৪০-৪৫ জন সাংবাদিকদের পেটালো; আগুন দিল, পুলিশকে হত্যা করল, এখন তারা কোথায়?
আরো পড়ুন:
