×

দুর্ঘটনা

নরসিংদীতে ট্রাকচাপায় প্রাণ গেল ৪ জনের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২২, ১২:১৬ পিএম

নরসিংদীতে ট্রাকচাপায় প্রাণ গেল ৪ জনের

ছবি: সংগৃহীত

ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর রায়পুরায় সবজিবাহী ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রীসহ চার জন নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ৬টার দিকে মহাসড়কের রায়পুরা উপজেলার মাহমুদাবাদ মেশিনঘর এলাকায় এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ জন।

নিহতরা হলেন- রায়পুরা উপজেলার মাহমুদাবাদ মেশিনঘর এলাকার আলাউদ্দিন মিয়ার ছেলে সবজি বিক্রেতা সিদ্দিক মিয়া (৫৫), একই উপজেলার বীরশ্রেষ্ঠ মতিউর নগর গ্রামের বাদশা মিয়ার ছেলে সিএনজি যাত্রী মো. সিদ্দিক মিয়া (৬২) ও বেলাব উপজেলার পুরাদিয়া এলাকার আবুল কাশেম এর ছেলে সিএনজি যাত্রী আবুল কালাম (৩৫)। অপর নিহতের পরিচয় এখনও জানা যায়নি। তিনিও সিএনজির যাত্রী ছিলেন।

ভৌরব হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক সমকালকে এসব তথ্য জানিয়েছেন।

ওসি বলেন, ট্রাকচালক ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশাকে চাপা দেয়। আমরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছি। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে। ট্রাকচালক পালিয়ে গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App