×

দুর্ঘটনা

মাদারীপুরে মাহিন্দ্রা উল্টে নিহত ৩

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২২, ০৮:৫৮ পিএম

মাদারীপুরে মাহিন্দ্রা উল্টে নিহত ৩

ছবি: সংগৃহীত

মাদারীপুরে জমি চাষ করার মাহিন্দ্রা উল্টে তিনজন নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুর সদর হাসপাতালে মেডিকেল অফিসার ডা. শিহাব চৌধুরী ও মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন চৌধুরী।

শনিবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার ঝাউদি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার ঝাউদি ইউনিয়নের দক্ষিণ মাদ্রা এলাকার জলিল ফরাজির ছেলে জহিরুল ইসলাম (২২) ও একই এলাকার কালু হাওলাদারের ছেলে জোবায়ের হাওলাদার (১০) ও জিহাদ হাওলাদার (৭)।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে মামা জহিরুলের সঙ্গে মাহিদ্রায় চেপে জমি চাষ করতে দক্ষিণ মাদ্রা এলাকার জমিতে যায় দুই ভাগনে জোবায়ের ও জিহাদ। সন্ধ্যায় বাড়ি ফেরার পথে উঁচু রাস্তায় উঠতে গিয়ে মাহিদ্রাটি উল্টে পাশের খালে পড়ে পড়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালে মেডিকেল অফিসার (আরএমও) ডা. শিহাব চৌধুরী জানান, হাসপাতালে নিয়ে আসার আগে তাদের মৃত্যু হয়েছে।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App