×

দুর্ঘটনা

কুষ্টিয়ায় আলাদা সড়ক দুর্ঘটনায় নিহত ৩

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২২, ০২:২০ পিএম

কুষ্টিয়ায় আলাদা সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ছবি: ভোরের কাগজ

কুষ্টিয়ায় আলাদা সড়ক দুর্ঘটনায় ৩জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরো ৬ জন। শনিবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়ার খোকসা উপজেলার কাদিরপুর গ্রামের খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসার সামনে মোটরসাইকেল ও ইঞ্জিনচালিত নসিমন এবং করিমনের ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী সাব্বির হোসেন ও আসলাম আলিসহ অন্তত ৫জন আহত হন। আহতদের খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়ার পর মোটরসাইকেল আরোহী ছাব্বির (২০) ও আসলাম (২৩) চিকিৎসাধীন অবস্থায় আজ রবিবার (১৮ ডিসেম্বর) ভোরে মারা যায়।

নিহত ছাব্বির ও আসলাম আলীর বাড়ি কুষ্টিয়ার খোকসা উপজেলার সোমসপুর এলাকায়। খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

অন্যদিকে, রবিবার (১৮ ডিসেম্বর) সকাল ৯টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের লক্ষীপুর ভাটাপাড়া এলাকায় ইঞ্জিনচালিত নসিমন ও বালু বোঝায় ট্রাকের মুখোমখী সংঘর্ষে নছিমনের যাত্রী এনামুল (৩৫) নামে এক পান ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন ওই নছিমনের আরও ২ যাত্রী তবে তাদের পরিচয় পাওয়া যায়নি। নিহত এনামুল ঝিনাইদহের হরিনাকুন্ড উপজেলার মৃত আজব মালিথার ছেলে।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আসিফ ইকবাল জানান, এ ঘটনায় ট্রাক ও ট্রাকের চালক আটক করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App