×

দুর্ঘটনা

লক্ষ্মীপুরে মোটরসাইকেল কেড়ে নিল ২ প্রাণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২২, ০৩:২৩ পিএম

লক্ষ্মীপুরে মোটরসাইকেল কেড়ে নিল ২ প্রাণ

ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগতিতে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. আলাউদ্দিন (২৫) ও আলী আকবর (২৭) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের হোসেন মার্কেট এলাকায় আলেকজান্ডার-সোনাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলাউদ্দিন চরপোড়াগাছা ইউনিয়নের চরপোড়াগাছা গ্রামের সাহাব উদ্দিনের ছেলে ও অপর নিহত ব্যক্তি আকবর চরআলগী ইউনিয়নের চরআলগী গ্রামের নুরুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঘটনাস্থলে আলাউদ্দিন ও আকবরের দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় তারা গুরুত্বর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখান থেকে তাদের নোয়াখালী হাসপাতালে পাঠানো হয়। বেলা ১১ টার পর তারা দু’জনেই মারা যান। এরমধ্যে মোটরসাইকেলযোগ একজন আজাদনগর থেকে আসার পথে অন্যজন আলেকজান্ডার বাজার থেকে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় আহত দু’জনই মারা গেছেন। ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App