×

দুর্ঘটনা

ঘনকুয়াশায় শ্যালক-দুলাভাইয়ের প্রাণহানি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২২, ১২:১৭ পিএম

ঘনকুয়াশায় শ্যালক-দুলাভাইয়ের প্রাণহানি

ছবি: ভোরের কাগজ

মোটরবাইক দুর্ঘটনায় বাগেরহাটের মোরেলগঞ্জের বাসিন্দা শ্যালক-দুলাভাইয়ের প্রাণহানি হয়েছে। বুধবার (২৮ ডিসেম্বর) ঢাকা থেকে মোরেলগঞ্জের উদ্দেশ্য মোটরসাইকেল যোগে আসার পথে গোপালগঞ্জে মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে তারা নিহত হয়েছেন।

নিহতরা হলেন, বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়নের চালতাবুনিয়া গ্রামের সিদ্দিক শিকদারের ছেলে মারুফ শিকদার (৩২) এবং একই উপজেলার পার্শ্ববর্তী নিশানবাড়িয়া ইউনিয়নের গুয়াতলা গ্রামের আলম তালুকদারের ছেলে বায়জিদ তালুকদার (১৮)। নিহতরা সম্পর্কে শ্যালক-দুলাভাই

কাশিয়ানী ভাটিয়াপাড়া হাইওয়ে থানার পরিদর্শক খান শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোটরবাইকে চড়ে ঢাকা থেকে মোরেলগঞ্জের নিজ বাড়িতে যাচ্ছিলেন মারুফ এবং বায়েজিদ। পথিমধ্যে ঢাকা-খুলনা মহাসড়কের চন্দ্রদিঘলিয়া এলাকায় ঘনকুয়াশার কারণে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগে। এ সময় ঘটনাস্থলেই তারা দু’জন নিহত হয়।

তিনি আরো জানান, নিহতদের লাশ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

নিহত মারুফ ঢাকায় আরএফএল কোম্পানিতে চাকরি করতেন। স্ত্রীকে নিতে বাড়ি ফিরছিলেন। তার মাহি আল আবির নামে ২ বছরের এক ছেলে রয়েছে। বুধবার বিকেলে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়ছে। অন্যদিকে, এইচএসসি ফলপ্রার্থী শ্যালক বায়জিদকে সন্ধ্যায় জানাজা শেষে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মর্মান্তিক এ ঘটনায় দুই পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App