×

দুর্ঘটনা

ট্রাকচাপায় বাবা-ছেলেসহ নিহত ৩

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৩, ০৯:১৬ পিএম

ট্রাকচাপায় বাবা-ছেলেসহ নিহত ৩

ছবি: সংগৃহীত

শেরপুর-ঝিনাইগাতী সড়কের তাতালপুরে সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন। হতাহতরা সবাই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী বলে জানা গেছে।

শুক্রবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মো. রফিক (৪৫), ছেলে রাব্বী (১৪) ও অন্যজনের পরিচয় জানা যায়নি। নিহতরা শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রাজনগর ইউনিয়নের দোহালিয়া গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানায়, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শেরপুর-ঝিনাইগাতি সড়কের তাতালপুর নামক স্থানে শেরপুরগামী একটি চালবাহী ট্রাকের সাথে  নালিতাবাড়িগামী সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়।

এসময় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। চালকসহ বাকি চারজনকে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হলে আরো একজন মারা যায়। সর্বশেষ খবর অনুযায়ী আহতদের ও নিহত একজনের নাম জানা যায়নি। ঘটনার সত্যতা স্বীকার করেছে সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রোমান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা ১৬ অক্টোবর

প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা ১৬ অক্টোবর

রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত একাধিক ব্যক্তি

রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত একাধিক ব্যক্তি

ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত

ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত

রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App