×

দুর্ঘটনা

রাজবাড়ীতে আগুনে পুড়ে দুই শিশুর মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৩, ১০:৪২ এএম

রাজবাড়ীতে আগুনে পুড়ে দুই শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত

রাজবাড়ীতে আগুনে পুড়ে দুই শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত

রাজবাড়ীর কালুখালীতে আগুনে পুড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাতে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কালুখালী উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. সজিব।

নিহত দুই শিশু হলো- উপজেলার মাঝবাড়ী ইউনিয়নের মাঝবাড়ী গ্রামের বাবু বিশ্বাসের ছেলে উজায়ফা (৮) ও একই গ্রামের ইকরামের ছেলে হাসান (৩)।

এ ব্যাপারে মাঝবাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য মো. মাসুমুর রহমান বলেন, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে বাবু বিশ্বাসের বাড়িতে দুই শিশু খেলা করছিল। এক পর্যায়ে দুই শিশু রানা ঘরে থাকা গ্যাস সিলিন্ডারে আগুন লাগিয়ে দেয়। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে রান্না ঘরে রাখা খড়িতে। গুরুতর দগ্ধ অবস্থায় প্রতিবেশীরা দুই শিশুকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইকরামের ছেলে হাসান মারা যায়। অবস্থার অবনতি হলে বাবু বিশ্বাসের ছেলে উজায়ফাকে ঢাকায় পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে উজায়ফাও মারা যায়।

বিষয়টি নিশ্চিত করে কালুখালী উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. সজিব বলেন, ঘটনাটি দুঃখজনক। আমরা দুই শিশুর পরিবারের পাশে আছি। উপজেলা প্রশাসনের পক্ষ তাদের সব বিষয়ে সহযোগিতা করা হবে বলেও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

অনিয়মে ৫ ফার্মেসিকে ২৭ হাজার টাকা অর্থদণ্ড

অনিয়মে ৫ ফার্মেসিকে ২৭ হাজার টাকা অর্থদণ্ড

অবশেষে পাওয়া গেলো নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ

অবশেষে পাওয়া গেলো নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App