×

দুর্ঘটনা

গাজীপুরে ট্রাকচাপায় নিরাপত্তকর্মী নিহত, মহাসড়ক অবরোধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৩, ১০:৩২ এএম

গাজীপুরে ট্রাকচাপায় নিরাপত্তকর্মী নিহত, মহাসড়ক অবরোধ

ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বেপরোয়া গতির ট্রাকচাপায় একটি পোশাক কারখানার নিরাপত্তকর্মী নিহত এবং এক নারীসহ তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ওই পোশাক কারখানার শ্রমিকরা। আহতদের উদ্ধার করে শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার (২২ জানুয়ারি) সকালে উপজেলার চন্দ্রা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ ঘটনা ঘটে। উত্তেজিত শ্রমিকরা নিহতের লাশ উদ্ধারে বাধা দিচ্ছে বলে জানিয়েছে পুলিশ। নিহত আজাদুল ইসলাম (৪৫) চন্দ্রা এলাকার মাহমুদ জিন্স কারখানায় নিরাপত্তাকর্মী ছিলেন।

জানা গেছে, ঘটনার পরপরই কারখানার শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। এর পাশাপাশি সকাল সাড়ে ৭টা থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা। এতে এই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে, যার কারণে চন্দ্রা থেকে নবীনগর সড়ক ও টাঙ্গাইল মহাসড়কে প্রায় ২০ কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।

সকাল পৌনে ১০টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছিলেন। শ্রমিকদের দাবি, ঘটনাস্থলে ফুটওভার ব্রিজ নির্মাণ করতে হবে। ঘটনাস্থলে শিল্প পুলিশ, থানা পুলিশ ও হাইওয়ে পুলিশের সদস্যরা অবস্থান করছেন।

মাহমুদ জিন্স কারখানার শ্রমিক রবিউল ইসলাম, ঝুমা ও নাসরিন আক্তার জানান, এই এলাকায় প্রায়ই সড়ক দুর্ঘটনায় শ্রমিক মারা যাচ্ছে। আজও আমাদের একজন নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। ঘটনাস্থলে একটি ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে আমরা মহাসড়কে অবস্থান কর্মসূচি করছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সালনা-কোনাবাড়ী হাইওয়ে থানার ওসি আতিকুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে শ্রমিকদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হচ্ছে। তবে উত্তেজিত শ্রমিকরা নিহতের লাশ উদ্ধারে বাধা দিচ্ছে বলেও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App