×

দুর্ঘটনা

বঙ্গবন্ধু সেতুতে বাস-ট্রাকের সংঘর্ষ, ৩ যাত্রী নিহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১৬ এএম

বঙ্গবন্ধু সেতুতে বাস-ট্রাকের সংঘর্ষ, ৩ যাত্রী নিহত

বঙ্গবন্ধু সেতুতে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় ৩ যাত্রী নিহত এবং ১০ জন আহত হয়েছেন। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে তিন যাত্রী নিহত এবং আহত হয়েছেন আরো ১০ জন। তাদেরকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে বঙ্গবন্ধু সেতুর ১৩ নম্বর পিলারের ওপর এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতের নাম-পরিচয় জানা যায়নি।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের জিলানী বলেন, সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী ঢাকা এক্সপ্রেস পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভোর সাড়ে ৫টার দিকে সেতুর ১৩ নম্বর পিলারের কাছে এসে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই মারা যান তিন যাত্রী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত তিনজনকে উদ্ধার করে। এ সময় আহত ১০ জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, দুর্ঘটনা কবলিত বাসটি সরিয়ে সেতুর ওপর যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। ট্রাকটি দুর্ঘটনার পরপরই চলে গেছে। নিহত তিনজনের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

আরো পড়ুন: ডম্বুর বাঁধ অভিমুখে লং মার্চ থেকে ৫ দাবি

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তেজগাঁও ও পল্টন থানার ওসি প্রত্যাহার

প্রশাসনিক কারণ তেজগাঁও ও পল্টন থানার ওসি প্রত্যাহার

যুক্তরাজ্যে উল্টো পথে আসা গাড়ির ধাক্কা, পুলিশসহ নিহত ৭

যুক্তরাজ্যে উল্টো পথে আসা গাড়ির ধাক্কা, পুলিশসহ নিহত ৭

ফ্যাসিবাদের ধারণা ও বাকশালের রাজনৈতিক শ্রেণিবিন্যাস

ফ্যাসিবাদের ধারণা ও বাকশালের রাজনৈতিক শ্রেণিবিন্যাস

বাংলা স্যাটেলাইট সিটির যাত্রা শুরু

বর্ণাঢ্য আয়োজন বাংলা স্যাটেলাইট সিটির যাত্রা শুরু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App