×

দুর্ঘটনা

রাজধানীতে পিকআপ ভ্যান চালক নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৩ এএম

রাজধানীতে পিকআপ ভ্যান চালক নিহত

রাজধানীতে পিকআপ ভ্যান চালক নিহত। ছবি: সংগৃহীত

রাজধানীর বনানীতে ট্রাকের পিছনে পিকআপ ভ্যানের ধাক্কায় এর চালক নিহত হয়েছেন। তার নাম লিঠন বারৈ (৪৫)। এতে আহত হয়েছেন হেলপারসহ ২ জন। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় লিঠনকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক রাত ৩টায় তাকে মৃত ঘোষণা করেন। 

তার বাড়ি জামালপুরের ইসলামপুর উপজেলায়। বাবার নাম পীযুষ বারৈ। থাকতেন তেজগাঁও স্টেশন রোডে। 

আরো পড়ুন: তাপপ্রবাহ নিয়ে যা বলল আবহাওয়া অধিদপ্তর

লিঠনের চাচাতো ভাই মেহেদী বারৈ জানান, পেশায় পিকআপ ভ্যান চালক লিঠন। রাতে ময়মনসিংহ থেকে ডিম বোঝাই পিকআপ চালিয়ে ঢাকায় ফিরছিলেন তিনি। পথে রাজধানীর বনানীতে মেইন রোডে চলন্ত একটি ট্রাক হঠাৎ ব্রেক করে। তখন পেছনে থাকা পিকআপ ভ্যানটি ওই ট্রাকের পিছনে সজরে ধাক্কা লাগে। এতে চালক লিঠন গুরুতর আহত হন এবং তার পাশে থাকা হেলপারসহ দুইজন সামান্য আহত হন। রাতেই তাদেরকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে লিঠনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App