×

দুর্ঘটনা

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, ২ স্কুল শিক্ষার্থী নিহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ১২:৩৪ পিএম

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, ২ স্কুল শিক্ষার্থী নিহত

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো এক শিক্ষার্থী। শুক্রবার (১০ জানুয়ারি) সকালে গোপীনাথপুর-খোলঘাট আঞ্চলিক সড়কের গোপালগঞ্জ সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের দুর্গাপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, মোটরসাইকেলচালক ইছাখালী দক্ষিণপাড়া গ্রামের পলাশ শেখের ছেলে ও জালালাবাদ ইউনিয়নের পাঁচুরিয়া আলিয়া মাদ্রাসার ৯ম শ্রেণির শিক্ষার্থী মারুফ শেখ (১৪) এবং একই গ্রামের বুলবুল ফকিরের ছেলে ও খালিয়া ইউনাইটেড একাডেমির নবম শ্রেণির ছাত্র বাঁধন ফকির (১৪)।

গোপালগঞ্জ সদর থানার ওসি মীর সাজেদুর রহমান জানান, শুক্রবার সকালে মোটরসাইকেলে করে তিন বন্ধু খালিয়া থেকে দুর্গাপুর বাজারে যাচ্ছিল। এ সময় মোটরসাইকেলটি সদর উপজেলার গোপীনাথপুর-খোলঘাট আঞ্চলিক সড়কের দুর্গাপুরে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে তিনজনই মারাত্মক আহত হয়।

ওসি আরো জানান, এ ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মারুফ ও বুলবুলকে মৃত ঘোষণা করেন। অপর আহতের পরিচয় এখনো পাওয়া যায়নি। তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. বিচিত্র কুমার বিশ্বাস বলেন, সড়ক দুর্ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে আসার আগেই মারুফ ও বুলবুল মারা যায়। অপর আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

একনেক সভা কী, কীভাবে কাজ করে

একনেক সভা কী, কীভাবে কাজ করে

বিবাহ-তালাক নিবন্ধন নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন আইনমন্ত্রী

বিবাহ-তালাক নিবন্ধন নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন আইনমন্ত্রী

ডেঙ্গু ও হামের দ্বৈত প্রকোপ, দিশেহারা সাধারণ মানুষ

ডেঙ্গু ও হামের দ্বৈত প্রকোপ, দিশেহারা সাধারণ মানুষ

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে জয়সওয়ালের কূটনৈতিক বার্তা

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে জয়সওয়ালের কূটনৈতিক বার্তা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App