×

দুর্ঘটনা

সোনারগাঁয়ে বাসচাপায় অটোরিকশার যাত্রী মা-ছেলেসহ নিহত ৩

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫৩ পিএম

সোনারগাঁয়ে বাসচাপায় অটোরিকশার যাত্রী মা-ছেলেসহ নিহত ৩

নিহতের স্বজনদের আহাজারি। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাসের চাপায় নারী ও শিশুসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার কাঁচপুর সেতুর ঢালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পশ্চিম সীচা এলাকার আশরাফুল আলমের স্ত্রী কাকলী আক্তার (৩৫) ও তার ছেলে শিশু আরিয়ান আহাম্মেদ রাফি (৫) এবং রংপুরের পীরগাছা উপজেলার সুকানপুর গ্রামের আব্দুল ওহাবের ছেলে অটোরিকশার চালক আনিসুর রহমান (২৩)।

কাকলী আক্তার কাঁচপুর এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করতেন এবং সেখানকার সোনাপুর এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সামনে পড়ে যায় সিদ্ধিরগঞ্জ থেকে উল্টোপথে আসা অটোরিকশাটি। অটোরিকশায় বাসের চাপায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

তিনি আরো বলেন, ‘খবর পেয়ে লাশগুলো উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা জব্দ করা হয়েছে।’ 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App