×

দুর্ঘটনা

সুনামগঞ্জে কার-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:২২ পিএম

সুনামগঞ্জে কার-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২

ছবি : সংগৃহীত

সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের জায়কলস কার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে শান্তিগঞ্জ উপজেলার জয়কলস এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় মোটরসাইকেলের আরোহী মৃত আব্দুল ওয়াদুদের ছেলে জুয়েল মিয়া ঘটনাস্থলেই নিহত হন। তার সঙ্গে থাকা ময়না মিয়ার ছেলে শব্দর আলী গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেটে প্রেরণ করেন এবং সিলেটে যাওয়ার পথেই তিনি মারা যান। নিহত দুজন সুনামগঞ্জ পৌরশহরের বাসিন্দা।

আরো পড়ুন : ভাঙ্গায় টানা তৃতীয় দিনের মতো মহাসড়ক অবরোধ, যোগাযোগ বিচ্ছিন্ন

জয়কলস হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুর্ঘটনায় নিহত দুজনই জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি করতেন। সরকারি ডাক নিয়ে জগন্নাথপুর যাওয়ার পথে এই দুর্ঘটনার কবলে পরেন তারা। খবর পেয়ে তৎক্ষণাৎ আমরা ঘটনাস্থলে এসেছি এবং দুর্ঘটনার সঠিক কারণ তদন্ত করা হচ্ছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

একযোগে অবসর-কল্যাণের টাকা পাচ্ছেন অবসরপ্রাপ্ত শিক্ষকরা

একযোগে অবসর-কল্যাণের টাকা পাচ্ছেন অবসরপ্রাপ্ত শিক্ষকরা

ভিক্ষুকের ব্যাগে ৫৬ লাখ টাকা নিয়ে যা জানা গেলো

ভিক্ষুকের ব্যাগে ৫৬ লাখ টাকা নিয়ে যা জানা গেলো

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ৪৫ রিপার ধ্বংস, ক্ষতি ২২৫ কোটি ডলার

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ৪৫ রিপার ধ্বংস, ক্ষতি ২২৫ কোটি ডলার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App