×

দুর্ঘটনা

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ১২:৪৬ পিএম

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

ছবি : সংগৃহীত

মাদারীপুরের শিবচর উপজেলার আড়িয়াল খাঁ ব্রিজে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে ৩ জন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে খুলনা যাওয়ার পথে ওয়েলকাম পরিবহনের একটি বাস আড়িয়াল খাঁ ব্রিজে ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে গুরুতর আহত অবস্থায় অন্তত ১৭ জনকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, যাদের মধ্যে আরো দুইজন পথেই মারা যান।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম জানান, নিহতদের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহতদের চিকিৎসা চলছে। তবে নিহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী প্রতাপ দাস বলেন, আমি অন্য গাড়িতে যাচ্ছিলাম। হঠাৎ বিকট শব্দে দেখলাম ভাঙ্গাগামী বাসটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ করেছে। দুর্ঘটনায় বাসের সামনের যাত্রীদের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে।

দুর্ঘটনার কারণে এক্সপ্রেসওয়ের ভাঙ্গাগামী লেনে কিছু সময় যান চলাচল বন্ধ ছিল। পুলিশের উদ্ধারকাজ ও স্থানীয়দের সহায়তায় আহতদের হাসপাতালে পাঠানো হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App