×

দুর্ঘটনা

হাতিরঝিলে পিকআপের ধাক্কায় পথচারী নিহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫১ এএম

হাতিরঝিলে পিকআপের ধাক্কায় পথচারী নিহত

ছবি: সংগৃহীত

রাজধানীর হাতিরঝিলে পিকআপের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। রোববার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল হামিদ খাঁন (৪৫) বরিশালের বাবুগঞ্জ উপজেলার দক্ষিণ জাহানপুর গ্রামের রফিকুল খানের ছেলে। তিনি তেজগাঁও কুনিপাড়া এলাকায় থাকতেন এবং রাইড শেয়ারিং প্লাটফর্ম পাঠাও-এ কাজ করতেন।

জানা গেছে, মধ্যরাতে হাতিরঝিলের দুই নম্বর গেটের সামনে একটি পিকআপ তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

নিহতের প্রতিবেশী মো. কামরুজ্জামান জানান, আব্দুল হামিদ খাঁন পাঠাও চালক ছিলেন। রোববার দিবাগত রাতে হাতিরঝিল মহানগর প্রজেক্টের ০৮ নম্বর রোডে তার ব্যবহৃত মোটরসাইকেলটি রেখে বাসায় যাওয়ার পথে হাতিরঝিল ২ নম্বর গেটের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি পিকআপ তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনা সম্পর্কে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App