×

দুর্ঘটনা

বুড়িগঙ্গা থেকে অজ্ঞাতপরিচয় বৃদ্ধার লাশ উদ্ধার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২৬, ০৮:১১ এএম

বুড়িগঙ্গা থেকে অজ্ঞাতপরিচয় বৃদ্ধার লাশ উদ্ধার

ছবি: ফাইল ফটো

বুড়িগঙ্গা নদীর পোস্তগোলা ব্রিজের নীচ থেকে অজ্ঞাতপরিচয়ের (৬৫) এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে হাসনাবাদ নৌ পুলিশ। 

বৃহস্পতিবার (২১ মে) রাত ১০টার দিকে লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহতের পরনে শাড়ি কাপড় রয়েছে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, স্থানীয়রা ওই বৃদ্ধাকে বিকেল ৩টার দিকে পোস্তগোলা ব্রিজের উপর থেকে পানিতে লাফ দিতে দেখেছে। এরপর থেকেই মহিলাটি নিখোঁজ ছিল। পরে রাতে খেয়া নৌকায় করে স্থানীয় লোকজন পারাপারের সময় লাশটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ নদী থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

পুলিশের ধারণা, নিহত নারী হয়ত পাগল, না হয় পারিবারিক কোনো ঝামেলায় নদীতে ঝাপ দিয়ে আত্মহত্যা করে থাকতে পারে। তবে বৃদ্ধার পরিচয় পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত তথ্য জানা যাবে।

এ বিষয়ে পুলিশ বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে।বৃদ্ধার পরিচয় জানার চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আজ বিক্রি হবে ১ জুনের টিকিট

ট্রেনে ফিরতি যাত্রা আজ বিক্রি হবে ১ জুনের টিকিট

বুড়িগঙ্গা থেকে অজ্ঞাতপরিচয় বৃদ্ধার লাশ উদ্ধার

বুড়িগঙ্গা থেকে অজ্ঞাতপরিচয় বৃদ্ধার লাশ উদ্ধার

ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে হুঁশিয়ারি সংকেত

ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে হুঁশিয়ারি সংকেত

মিরপুরের পর চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণ

মিরপুরের পর চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App