×

ভর্তি

মেডিকেল ভর্তি পরীক্ষা আজ, সকাল ১০টায় শুরু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ০৯:০৫ এএম

মেডিকেল ভর্তি পরীক্ষা আজ, সকাল ১০টায় শুরু

এমবিবিএস ভর্তি পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা আজ। শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী এ পরীক্ষা দেশের ১৯টি পরীক্ষাকেন্দ্রের একাধিক ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

এ বছর মেডিকেলে ভর্তির জন্য আবেদন জমা পড়েছে ১ লাখ ৩৫ হাজার ২৬১টি। কোটাসহ মেডিকেলে আসন রয়েছে ৫ হাজার ৩৮০টি। এ হিসাবে এ বছর প্রতিটি আসনের জন্য ২৫ জন (২৫ দশমিক ১৪) পরীক্ষার্থী ভর্তি পরীক্ষা দেবেন। 

২০২৩-২৪ শিক্ষাবর্ষে একই আসনের জন্য ১ লাখ ৪ হাজার ৪৪ শিক্ষার্থী মেডিকেল কলেজগুলোয় ভর্তির জন্য আবেদন করেছিলেন। সেই হিসাবে গত বছর একটি আসনের জন্য ১৯ দশমিক ৩৪ শিক্ষার্থী আবেদন করেছিলেন। এ বছর আসনপ্রতি ছয়জন প্রতিদ্বন্দ্বী পরীক্ষার্থী বেড়েছে।

আরো পড়ুন: তোফাজ্জলকে পিটিয়ে হত্যা: ঢাবির ২১ শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগপত্র

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা যায়, দেশে মেডিকেল কলেজ রয়েছে ১১০টি। এর মধ্যে সরকারি মেডিকেল কলেজ ৩৭টি ও বেসরকারি মেডিকেল কলেজ ৬৭টি। এ ছাড়া একটি আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও পাঁচটি বেসরকারি আর্মি মেডিকেল কলেজ রয়েছে।

সরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে হয় মেধাতালিকার ভিত্তিতে। সরকারিতে ৫ হাজার ৩৮০ ও বেসরকারিতে ৬ হাজার ২৯৫ শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীরা প্রবেশপত্র, কালো রঙের বলপয়েন্ট কলম ব্যতীত অন্য কোনো ধরনের কলম, ঘড়ি, ক্যালকুলেটর ও ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে আনতে পারবেন না।

এতে আরো বলা হয়েছে, পরীক্ষা কেন্দ্রগুলোর প্রবেশদ্বার সকাল ৮টায় খুলে দেয়া হবে। এরপর সকাল সাড়ে ৯টায় বন্ধ করা হবে। পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের সকাল সাড়ে ৯টার মধ্যে পরীক্ষার হলে পৌঁছানো নিশ্চিত করতে পর্যাপ্ত সময় হাতে রেখে বের হতে অনুরোধ জানানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App