×

ভর্তি

চবির ভর্তি আবেদনের তারিখ ঘোষণা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০৫:৩৪ পিএম

চবির ভর্তি আবেদনের তারিখ ঘোষণা

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার অনলাইন আবেদনের তারিখ ঘোষণা করল বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ১৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এই আবেদন চলবে। তবে এবারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০২৭ সালের জানুয়ারির শেষ সপ্তাহে।

রোববার (২৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার ডেপুটি রেজিস্ট্রার এস. এম. আকবর হোছাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৯ জানুয়ারি ২০২৭ (শুক্রবার)। ‘এ’ ইউনিটের পরীক্ষা হবে ৩০ জানুয়ারি (শনিবার)। ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে ৫ ফেব্রুয়ারি (শুক্রবার) এবং ‘ডি’ ইউনিটের পরীক্ষা হবে ৬ ফেব্রুয়ারি (শনিবার)।

আরো পড়ুন: অক্টোবরেই চালু কক্সবাজার বিমানবন্দর

এ ছাড়া ‘বি১’ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা ৩ ফেব্রুয়ারি (বুধবার), ‘বি২’ উপ-ইউনিটের ৪ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) এবং ‘ডি১’ উপ-ইউনিটের পরীক্ষা ৮ ফেব্রুয়ারি (সোমবার) অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভাগীয় শহরের একই তারিখ ও সময়ে অনুষ্ঠিত হবে। তবে ‘বি১’, ‘বি২’ ও ‘ডি১’ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কলকাতার অগ্নিকাণ্ডে নিহত ৪ জনের শেষ বিদায়, কাঁদল কুষ্টিয়া

কলকাতার অগ্নিকাণ্ডে নিহত ৪ জনের শেষ বিদায়, কাঁদল কুষ্টিয়া

‘আমি বাংলাদেশের ইতিহাসের প্রথম মুখ খারাপ প্রধানমন্ত্রী হবো’

মেঘনা আলম ‘আমি বাংলাদেশের ইতিহাসের প্রথম মুখ খারাপ প্রধানমন্ত্রী হবো’

মিলারদের কাছে থেকে চাঁদাবাজি, চালকল মালিক সমিতির মানববন্ধন

মিলারদের কাছে থেকে চাঁদাবাজি, চালকল মালিক সমিতির মানববন্ধন

পাচারের উদ্দেশ্যে রাখা বিলুপ্ত প্রজাতির ৩২ কচ্ছপ উদ্ধার

পাচারের উদ্দেশ্যে রাখা বিলুপ্ত প্রজাতির ৩২ কচ্ছপ উদ্ধার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App