×

আফ্রিকা

লিবিয়ার পুলিশপ্রধান ওসামা নাজিম ইতালিতে গ্রেপ্তার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ০৮:৫১ এএম

লিবিয়ার পুলিশপ্রধান ওসামা নাজিম ইতালিতে গ্রেপ্তার

লিবিয়ার পুলিশপ্রধান ওসামা নাজিম

যুদ্ধাপরাধের অভিযোগে ইতালিতে উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার পুলিশ প্রধানকে গ্রেপ্তার করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) তার বিরুদ্ধে পরোয়ানা জারির পর গ্রেপ্তার হন লিবীয় বিচার বিভাগীয় পুলিশের এই প্রধান।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) যুদ্ধাপরাধের অভিযোগে পরোয়ানা জারি করার পর লিবিয়ার বিচার বিভাগীয় পুলিশের প্রধানকে গ্রেপ্তার করা হয়েছে বলে মিডিয়া রিপোর্ট বলছে।

লিবিয়ার এই পুলিশ কর্মকর্তার নাম ওসামা নাজিম। তিনি উত্তর আফ্রিকার এই দেশটির রাজধানী ত্রিপোলির মিটিগা আটক কেন্দ্রের পরিচালক ছিলেন। গত রোববার ইতালীয় শহর তুরিনে তিনি গ্রেপ্তার হয়েছেন বলে জানা গেছে।

বিবিসি বলছে, লিবিয়ার বিভিন্ন কেন্দ্রে আটক থাকা সাবেক বন্দিরা ওসামা নাজিমের বিরুদ্ধে নিত্যনৈমিত্তিক নির্যাতন এবং ধর্ষণের মতো অপব্যবহারের কথা বর্ণনা করেছেন। ২০২২ সালে জাতিসংঘ বলেছিল, তারা দেশটিতে “গুরুতর মানবাধিকার লঙ্ঘনের” প্রমাণ উন্মোচিত করেছে।

ইতালীয় সংবাদপত্র লা রিপাব্লিকা জানিয়েছে, আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের তথ্যের ভিত্তিতে ওসামা নাজিমকে একটি হোটেলে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে ইতালীয় অভিবাসী উদ্ধারকারী দাতব্য সংস্থা মেডিটেরানিয়া সেভিং হিউম্যানস বলেছে, আইসিসির “ব্যাপক” তদন্তের পরে “ভুক্তভোগীদের কাছ থেকে বছরের পর বছর অভিযোগ এবং সাক্ষ্য” নিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

আইসিসির একজন মুখপাত্র অবশ্য তাৎক্ষণিকভাবে বিবিসির প্রশ্নের জবাব দেননি বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

নাজিমের মামলাটি বিচার মন্ত্রণালয় এবং রোমের আপিল আদালতে পাঠানো হয়েছে বলেও জানা গেছে।

পরে রোমের আপিল আদালত ওসামা নাজিমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা যথাযথ হয়নি মন্তব্য করে তাকে ছেড়ে দেয়ার আদেশ দেয়।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App