×

আফ্রিকা

সুদানজুড়ে ড্রোন হামলায় নিহত ১৬০

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ এএম

সুদানজুড়ে ড্রোন হামলায় নিহত ১৬০

ছবি : সংগৃহীত

সুদানে সাম্প্রতিক সময়ে একের পর এক ভয়াবহ ড্রোন হামলায় ১৬০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। চিকিৎসাকর্মী ও মানবাধিকার সংগঠনগুলোর বরাতে এ তথ্য জানা গেছে। এসব হামলায় বেসামরিক নাগরিকদের প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ দেখা দিয়েছে।

চিকিৎসাকর্মী ও মানবাধিকার সংগঠন ইমার্জেন্সি লয়ার্সের তথ্য অনুযায়ী, সোমবার (১৯ অক্টোবর) রাজধানী খার্তুমে ড্রোন হামলায় তিন শিশু নিহত হয়। এ ছাড়া শুক্রবার (২৩ অক্টোবর) থেকে দেশটির পশ্চিমাঞ্চলে বিভিন্ন হামলায় ১৬০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

সবচেয়ে প্রাণঘাতী হামলাটি ঘটে পশ্চিম কর্দোফান রাজ্যের আল-দিবাব শহরের একটি পরিবহন কেন্দ্রে। বাজার শেষে সেখানে সাধারণ মানুষ জড়ো হয়েছিলেন। ড্রোন হামলায় ঘটনাস্থলেই ৮০ জন নিহত হন। আহত ৪৭ জনকে কাছের আল-মুজলিয়াদ শহরে নেওয়া হলে সেখানে আরও ৩০ জনের মৃত্যু হয়।

আধা-সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) এবং মানবাধিকার সংগঠন ইমার্জেন্সি লয়ার্স এ হামলার জন্য সুদানের সেনাবাহিনীকে দায়ী করেছে।

এদিকে নীল নদসংলগ্ন ব্লু নাইল রাজ্যে আরএসএফের চালানো ড্রোন হামলায় ৪১ জন বাস্তুচ্যুত মানুষ নিহত হয়েছেন বলে জানা গেছে। দক্ষিণ দারফুরের নিয়ালা শহরে আরেকটি ড্রোন হামলায় আরএসএফের সাত কর্মকর্তাসহ ১৭ জন নিহত এবং ২৩ জন আহত হন।

সুদানজুড়ে অব্যাহত ড্রোন হামলার নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফান দুজারিক। এসব হামলায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

গৃহযুদ্ধে ভয়াবহ মানবিক সংকট

২০২৩ সালের এপ্রিলে সুদানের সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহান এবং আধা-সামরিক বাহিনী আরএসএফের প্রধান মোহাম্মদ হামদান দাগালোর মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব থেকে দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়। এরপর থেকে সংঘাতে অন্তত ৫৯ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

দীর্ঘস্থায়ী এই যুদ্ধের কারণে প্রায় ১ কোটি ৩০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এতে সুদানে বিশ্বের অন্যতম বড় মানবিক সংকট তৈরি হয়েছে।

এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অস্ত্র নিষেধাজ্ঞা সম্প্রসারণের প্রস্তাব দিলেও চীন ও রাশিয়া তাতে আপত্তি জানিয়েছে।

সূত্র: আল জাজিরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কিশোর গ্যাং দমনে সরকারের নতুন সিদ্ধান্ত

কিশোর গ্যাং দমনে সরকারের নতুন সিদ্ধান্ত

ট্রাম্পের প্রতি অসন্তুষ্ট ৬৯ শতাংশ মার্কিন নাগরিক

ট্রাম্পের প্রতি অসন্তুষ্ট ৬৯ শতাংশ মার্কিন নাগরিক

যে সমীকরণে ফাইনালে যেতে পারে বাংলাদেশ

যে সমীকরণে ফাইনালে যেতে পারে বাংলাদেশ

কলম্বিয়ায় স্বর্ণের খনি ধসে ১৪ জনের মৃত্যু

কলম্বিয়ায় স্বর্ণের খনি ধসে ১৪ জনের মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App