×

এশিয়া

মালদ্বীপে ৭ হাজার নিয়োগকর্তা বরখাস্ত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩৯ পিএম

মালদ্বীপে ৭ হাজার নিয়োগকর্তা বরখাস্ত

মালদ্বীপে ৫০ হাজারের বেশি ব্যক্তি মালিকানা এবং কোম্পানি রয়েছে। ছবি : সংগৃহীত

বিদেশি কর্মী নিয়োগে মালদ্বীপের নিয়োগকর্তাদের অনিয়ম বন্ধ করতে নতুন উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। অভিবাসীদের সঙ্গে অনিয়মে জরিমানা এবং বকেয়া ফি পরিশোধে ব্যর্থতার কারণে ৭ হাজার ৫০১ জন বিদেশি নিয়োগকর্তাকে এক্সপ্যাট সিস্টেম থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এখন থেকে চাইলেও এই নিয়োগকর্তারা তাদের অধীনে নতুন কর্মী নিয়োগ দিতে পারবেন না। 

রবিবার (২২ সেপ্টেম্বর) দেশটির মন্ত্রিসভার বৈঠকের পর সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আব্দুল মজিদ ইব্রাহিম এ তথ্য জানিয়েছেন। 

এক্সপ্যাট সিস্টেম হলো একটি ডিজিটাল অনলাইন প্লাটফর্ম। এর মাধ্যমে বিভিন্ন দেশ থেকে কর্মী নিয়োগ এবং এই অভিবাসী কর্মীদের ভিসা ফি মালদ্বীপ সরকারের কোষাগারে জমা দেয়া হয়। একইসাথে এই অনলাইন পোর্টালের মাধ্যমে নতুন কর্মী নিয়োগের জন্য কোটারও আবেদন করা হয়।

মালদ্বীপের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, অভিবাসী কর্মী নিয়োগের ফি অবশ্যই এক্সপ্যাট সিস্টেমের মাধ্যমে পরিশোধ করতে বলা হয়েছে। যারা ভিসা ফি বা অনিয়মে জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হবে, তাদেরকে এই সিস্টেমে অ্যাক্সেস করা থেকে বহিষ্কার করা হবে। তবে যারা বহিষ্কার হওয়ার পরে পুনরায় মুলতবি পেমেন্টগুলো নিষ্পত্তি করবে, পুনঃআবেদনে আবারো তাদের এক্সপ্যাট সিস্টেমে অ্যাক্সেস মিলবে।

এর আগে, মালদ্বীপে যারা বিদেশি কর্মী নিয়োগ করে, তাদের ১৬ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেধে দেয়া হয়েছিল। এ সময়ের মধ্যে বকেয়া পরিশোধে ব্যর্থ হলে তাদের (নিয়োগকর্তাদের) তালিকা প্রকাশ করে, এক্সপ্যাট সিস্টেম থেকে বহিষ্কার করা হবে বলেও একাধিকবার বলা হয়েছে।

উল্লেখ্য দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য মতে, মালদ্বীপে ৫০ হাজারের বেশি ব্যক্তি মালিকানা এবং কোম্পানি রয়েছে, যারা বিভিন্ন দেশের শ্রমিক দিয়ে কাজ করান। আর এদের ৯০ শতাংশের বেশি নিয়োগকর্তা ধারাবাহিকভাবে তাদের অভিবাসী কর্মীদের সরকারি কোষাগারে ফি পরিশোধ করেন না। অবৈধ অভিবাসী ও দেশটির নিয়োগকর্তাদের অনিয়মের কারণে মালদ্বীপ সরকার বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ বন্ধ করে রেখেছে গত চার মাস। তবুও বলা হয়েছে, দ্রুতই বাংলাদেশিদের জন্য শ্রমবাজার উন্মুক্ত করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App