×

এশিয়া

চীনে বাংলাদেশ দূতাবাস থেকে বঙ্গবন্ধুর ছবি সরানো হলো

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, ১২:৩৩ পিএম

চীনে বাংলাদেশ দূতাবাস থেকে বঙ্গবন্ধুর ছবি সরানো হলো

ছবি : সংগৃহীত

চীনে বাংলাদেশ দূতাবাস থেকে বঙ্গবন্ধুর ছবি এবং তাঁর ছবির নোটিস সরিয়ে ফেলা হয়েছে। বেইজিংয়ে বাংলাদেশ দূতাবাসে প্রতিবাদ জানাতে আসেন বিএনপি নেতাকর্মীরা। তাদের দাবি, তারা স্বৈরশাসকদের প্রতিচ্ছবি দেখতে চান না।  

স্থানীয় সময় বুধবার (১৩ নভেম্বর) দুপুরে বিএনপি নেতা জাহিদুল ইসলাম জাহিদের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী দূতাবাসে উপস্থিত হয়ে শেখ মুজিবের ছবি নামানোর জন্য দূতাবাস কর্মীদের ওপর চাপ সৃষ্টি করেন।  

এ সময় বিএনপি নেতারা বলেন, একজন স্বৈরশাসকের বিদায় হলেও বিভিন্ন জায়গায় এখনো তাদের প্রেতাত্মারা বিরাজমান। তারা আরো বলেন, এটি আমাদের প্রতিবাদ, যে ছবি এখনো দূতাবাসে টাঙানো ছিল, তা অবিলম্বে নামিয়ে ফেলতে হবে।  

এছাড়া, বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন হোসাইন মোহাম্মদ সাখাওয়াত, শেখ মাহবুবুর রশীদ, মো. রুহুল আমিন, আসিফ হক রুপু এবং মো. ওয়ালী উল্লাহসহ আরো অনেকেই।  

এ ঘটনার পর দূতাবাস কর্মীরা শেখ মুজিবের ছবি ও ছবি সম্বলিত নোটিস সরিয়ে ফেলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App