×

এশিয়া

মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশি গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫, ১০:৪৩ এএম

মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশি গ্রেপ্তার

গ্রেপ্তারের পর তাদের কুয়ালালামপুর ইমিগ্রেশনের সদর দপ্তরে নেয়া হয়। ছবি : সংগৃহীত

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বুকিত বিনতাং থেকে ৭১ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। বাংলাদেশিসহ মোট ১৭৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে এই অভিযানে। 

কুয়ালালামপুর ইমিগ্রেশন পরিচালক ওয়ান সাউপি ওয়ান ইউসুফ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, মালয়েশিয়ায় অতিরিক্ত সময় ধরে অবস্থান এবং বৈধ ভ্রমণ নথি না থাকার জন্য তাদের বিষয়ে তদন্ত হচ্ছে।  

ওয়ান সাউপি বলেন, অভিযান শুরু হয় গত সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে এবং জনসাধারণের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর এ অভিযান চালানো হয়। 

যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে বাংলাদেশি ছাড়াও মিয়ানমার, ইন্দোনেশিয়া, নেপাল, পাকিস্তান, মিসর এবং সুদানের নাগরিক রয়েছেন।  

গ্রেপ্তারের পর তাদের কুয়ালালামপুর ইমিগ্রেশনের সদর দপ্তরে নেয়া হয়। 

আরো পড়ুন : বাংলাদেশি শ্রমিকদের জন্য মালয়েশিয়ার মাল্টিপল-এন্ট্রি ভিসা প্রদানের আহ্বান প্রধান উপদেষ্টার

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App