×

এশিয়া

তালেবান নেতাদের গ্রেপ্তারে আইসিসির নির্দেশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫, ০১:৩৪ পিএম

তালেবান নেতাদের গ্রেপ্তারে আইসিসির নির্দেশ

প্রধান বিচারপতি আব্দুল হাকিম হাক্কানির বিরুদ্ধে লিঙ্গভিত্তিক বৈষম্যের যথেষ্ট প্রমাণ পাওয়া গেছে। ছবি : সংগৃহীত

আফগানিস্তানে নারীদের নিপীড়ন ও অধিকার খর্ব করার অপরাধে তালেবানের শীর্ষস্থানীয় নেতাদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।

আন্তর্জাতিক অপরাধ আদালতের একজন বিচারক জানান, তালেবানের প্রধান নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদাসহ বেশ কয়েকজন শীর্ষ নেতাকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করা হয়েছে। দেশটির নারী ও নারী শিশুদের প্রতি তালেবান সরকারের নেয়া বিভিন্ন বৈষম্যমুলক পদক্ষেপকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিবেচনা করছে আদালত।

বিচারক করিম খান বলেন, পরোয়ানা জারি করার পেছনে হাইবাতুল্লাহ আখুন্দজাদা ও তার প্রধান বিচারপতি আব্দুল হাকিম হাক্কানির বিরুদ্ধে লিঙ্গভিত্তিক বৈষম্যের যথেষ্ট প্রমাণ পাওয়া গেছে।

তিনি বলেন, আফগানিস্তানে নারী ও মেয়েদের পাশপাশি এলজিবিটিকিউ প্লাস গোষ্ঠীর সদস্যরাও তালেবান সরকারের নিপীড়নের স্বীকার হচ্ছেন।আমাদের এই পদক্ষেপ তাদের প্রতি একটি স্পষ্ট বার্তা যে আফগানিস্তানে নারী ও মেয়েদের অধিকার নিশ্চিত হচ্ছে না।

তালেবান সরকার ২০২১ সালে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এলেও নারী অধিকারের বিষয়ে তাদের অবস্থান প্রথম মেয়াদ (১৯৯৬-২০০১)-এর চেয়ে কিছুটা শিথিল রয়েছে। তবে ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গেই হাইবাতুল্লাহ আখুন্দজাদা ইসলামী শরীয়াভিত্তিক আইনের কথা বলে জনপরিসরে নারীদের প্রবেশাধিকার কার্যত বন্ধ করে দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিচ্ছেন খলিলুর রহমান

অনন্য উচ্চতায় কূটনীতি জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিচ্ছেন খলিলুর রহমান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App