×

এশিয়া

দুবাইয়ে ২৫ মিলিয়ন ডলারের গোলাপি হীরা উদ্ধার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ০৯:১২ এএম

দুবাইয়ে ২৫ মিলিয়ন ডলারের গোলাপি হীরা উদ্ধার

ছবি : সংগৃহীত

চুরির মাত্র আট ঘণ্টার মধ্যেই ২৫ মিলিয়ন ডলারের (বাংলাদেশি মুদ্রায় ৩০৩ কোটি ৭৫ লাখ টাকা) বিরল একটি গোলাপি হীরা উদ্ধার করেছে দুবাই পুলিশ। 

‘অপারেশন পিংক ডায়মন্ড’ নামের অভিযানে তিনজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়। তারা এক বছরেরও বেশি সময় ধরে এটি চুরির পরিকল্পনা করছিল। খবর খালিজ টাইমসের। 

হীরাটি আন্তর্জাতিক জেমোলজিক্যাল ইনস্টিটিউটের সনদপ্রাপ্ত, যার খাঁটি মান অত্যন্ত বিরল। এর মতো হীরা পাওয়ার সম্ভাবনা মাত্র ০.০১ শতাংশ।

তদন্তে জানা গেছে, ইউরোপ থেকে হীরা নিয়ে আসা এক ব্যবসায়ীকে ধনী ক্রেতার পরিচয়ে ফাঁদে ফেলে অপরাধীচক্র। 

বিলাসবহুল গাড়ি ভাড়া, হোটেলে বৈঠক এবং হীরা বিশেষজ্ঞ নিযুক্ত করে তারা বিশ্বাস অর্জন করে। পরে ব্যবসায়ীকে একটি ভিলায় নিয়ে গিয়ে হীরা দেখানোর মুহূর্তে সেটি ছিনিয়ে নেয়।

আরো পড়ুন : আফগানিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৭১ জন

চুরির খবর পাওয়ার পরপরই দুবাই পুলিশ বিশেষ টাস্কফোর্স গঠন করে। উন্নত প্রযুক্তি ব্যবহার করে তিনজন এশীয় সন্দেহভাজনকে শনাক্ত করে সিআইডি। 

একাধিক অভিযানে তাদের গ্রেফতার করা হয় এবং ফ্রিজে লুকানো হীরাটি উদ্ধার করা হয়।

হীরার ওজন ২১.২৫ ক্যারেট। ‘ফ্যান্সি ইনটেন্স’ শ্রেণির এই হীরার স্বচ্ছতা ও সিমেট্রি একে অত্যন্ত দুর্লভ করেছে। মালিক দুবাই পুলিশের দ্রুত পদক্ষেপকে ‘অদ্ভুত ও প্রশংসনীয়’ বলে উল্লেখ করেন। 

তিনি জানান, অভিযোগ জানানোর কয়েক মিনিটের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায় এবং পরদিন সকালেই তাকে জানানো হয় হীরা উদ্ধার হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App