×

এশিয়া

থাইল্যান্ডে চলন্ত ট্রেনে ক্রেন পড়ে নিহত ২২

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ০২:৫০ পিএম

থাইল্যান্ডে চলন্ত ট্রেনে ক্রেন পড়ে নিহত ২২

ছবি : সংগৃহীত

থাইল্যান্ডে একটি চলন্ত যাত্রীবাহী ট্রেনের ওপর নির্মাণকাজে ব্যবহৃত ক্রেন পড়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে ট্রেনটির তিনটি বগি লাইনচ্যুত হয়ে অন্তত ২২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো প্রায় ৮০ জন।

বুধবার (১৪ জানুুয়ারি) স্থানীয় সময় সকালে থাইল্যান্ডের নাখোন রাতচাসিমা প্রদেশের সিখিও জেলায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থলটি রাজধানী ব্যাংকক থেকে প্রায় ২৩০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত। ট্রেনটি ব্যাংকক থেকে উবন রাতচাথানি প্রদেশের উদ্দেশে যাচ্ছিল।

নিহত ও আহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, লাইনচ্যুত তিনটি বগিতে এখনো বেশ কয়েকজন যাত্রী আটকা পড়ে আছেন। উদ্ধারকাজ পুরোপুরি শেষ না হওয়ায় হতাহতের প্রকৃত সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি।

নাখোন রাতচাসিমা প্রদেশের পুলিশ কর্মকর্তা কর্নেল তাতচাপোন চিন্নাউওং রয়টার্সকে জানান, এখন পর্যন্ত ২২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহত অবস্থায় অন্তত ৮০ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি বলেন, ক্রেনটি বগিগুলোর ওপর পড়ে থাকায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। তবে ক্রেন সরানোর কাজ চলছে এবং দ্রুত সবাইকে উদ্ধার করা হবে বলে আশা করা হচ্ছে।

এদিকে থাইল্যান্ডের কেন্দ্রীয় সরকারের পরিবহনমন্ত্রী ফিফাত রাতচাকিতপ্রাকার্ন এক বিবৃতিতে জানিয়েছেন, ট্রেনটি ব্যাংকক ছাড়ার সময় এতে মোট ১৯৫ জন যাত্রী ছিলেন। যারা নিহত হয়েছেন, তারা ক্রেনের আঘাতে ঘটনাস্থলেই প্রাণ হারান।

থাইল্যান্ড সরকার সম্প্রতি দেশজুড়ে দ্রুতগতির ট্রেন চালুর প্রকল্প হাতে নিয়েছে। এর অংশ হিসেবে বিভিন্ন রেললাইনে নির্মাণকাজ চলছিল। ব্যাংকক–উবন রাতচাথানি রুটেও অন্যান্য দিনের মতো বুধবার ভোর থেকে কাজ শুরু হয়। কয়েক ঘণ্টার মধ্যেই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।

সূত্র: আলজাজিরা, রয়টার্স

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

টিআইবি মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App