×

এশিয়া

জেন জি বিক্ষোভের পর প্রথম ভোট হচ্ছে নেপালে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ০৩:৩১ পিএম

জেন জি বিক্ষোভের পর প্রথম ভোট হচ্ছে নেপালে

ছবি : সংগৃহীত

নেপালে জেন জি বিক্ষোভের পর দেশজুড়ে প্রতিনিধি পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (৫ মার্চ) স্থানীয় সময় সকাল ৭টা থেকে আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে এবং বিকেল ৫টা পর্যন্ত চলবে।

নেপালের পার্লামেন্টের দুই কক্ষের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে নির্বাচনে অংশ নিতে প্রায় ১ কোটি ৯০ লাখ ভোটার নিবন্ধিত রয়েছেন। এর মধ্যে প্রায় ৮ লাখ প্রথমবারের ভোটার অন্তর্ভুক্ত।

গত বছরের সেপ্টেম্বরে দুর্নীতি মুক্তি, কর্মসংস্থান এবং স্বচ্ছ রাজনীতির দাবিতে তরুণ প্রজন্মের বিক্ষোভ ও সরকারের পতনের পর নেপালে প্রথমবারের মতো সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নেপাল দীর্ঘ সময় ধরে রাজনৈতিক অস্থিরতার মধ্যে রয়েছে, ১৯৯০ সাল থেকে দেশটিতে ৩২ বার সরকার পরিবর্তন হয়েছে।

নেপালের ৩ কোটি জনসংখ্যার মধ্যে প্রায় ১ কোটি ৯০ লাখ মানুষ এই নির্বাচনে ভোট দেওয়ার যোগ্য। ২৭৫ সদস্যের আইনসভার ১৬৫ জন সরাসরি এবং ১১০ জন সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে নির্বাচিত হবেন।

আরো পড়ুন : ক্ষমতাচ্যুতির ৫ মাসের নির্বাচনের মাঠে কেপি শর্মা

গত বছরের বিক্ষোভের পর ভোটার তালিকায় প্রায় ১০ লাখ নতুন ভোটার যুক্ত হয়েছে, যাদের অধিকাংশ তরুণ। এই নতুন ভোটাররা রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন এবং উন্নত মজুরিসহ কর্মসংস্থান সৃষ্টির দাবিকে আরো জোরালো করেছে।

নির্বাচন কমিশনের মুখপাত্র নারায়ণ প্রসাদ ভট্টরাই জানান, সারা দেশে ভোটগ্রহণ অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্যে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে চলছে। তরুণ ভোটারদের অংশগ্রহণ নির্বাচনি কেন্দ্রগুলোতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে।

এবারের নির্বাচনে গুরুত্বপূর্ণ নেতা হিসেবে রয়েছেন ক্ষমতাচ্যুত মার্কসবাদী নেতা ও সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি, র‍্যাপার থেকে রাজনীতিতে যাওয়া সাবেক কাঠমান্ডু মেয়র বালেন্দ্র শাহ, এবং নেপালের প্রাচীনতম দল নেপালি কংগ্রেসের নতুন নেতা গগন থাপা। তিনজনই রাজধানীর দক্ষিণের সমতল অঞ্চলের আসন থেকে নির্বাচন করছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ককটেল-বোমা তৈরির উপকরণ জব্দ, সাভারে ভবন ঘিরে রেখেছে সিটিটিসি

ককটেল-বোমা তৈরির উপকরণ জব্দ, সাভারে ভবন ঘিরে রেখেছে সিটিটিসি

সৌরবিদ্যুতে চলছে পুরো কারখানা

সৌরবিদ্যুতে চলছে পুরো কারখানা জাতীয় পরিবেশ পদক পেল নীলফামারীর প্রতিষ্ঠান

সিংগাইরে জবির ‘কালীগঙ্গা’ বাসে হামলা, আহত ১০

সিংগাইরে জবির ‘কালীগঙ্গা’ বাসে হামলা, আহত ১০

তীব্র লোডশেডিংয়ে গোপালগঞ্জ, হামলার শঙ্কায় পুলিশের কাছে চিঠি

তীব্র লোডশেডিংয়ে গোপালগঞ্জ, হামলার শঙ্কায় পুলিশের কাছে চিঠি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App