×

এশিয়া

আফগানিস্তানে পিকনিক স্পটে বন্দুক হামলায় নিহত ১১

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ১০:০৪ এএম

আফগানিস্তানে পিকনিক স্পটে বন্দুক হামলায় নিহত ১১

ছবি : সংগৃহীত

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে একটি পিকনিক স্পটে বন্দুক হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। গত শুক্রবার (১০ এপ্রিল) হেরাত প্রদেশের একটি জনপ্রিয় বিনোদনস্থলে এ ঘটনা ঘটে। হামলার পর প্রথমে নিহতের সংখ্যা কম থাকলেও পরে গুরুতর আহতদের মৃত্যুর ফলে হতাহতের সংখ্যা বেড়ে যায়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হেরাত প্রদেশের এনজিল জেলায় এই হামলায় প্রথমে চারজন নিহত হওয়ার কথা জানিয়েছিলেন প্রাদেশিক কর্মকর্তারা। পরে গুরুতর আহত আরো সাতজন মারা গেলে মোট নিহতের সংখ্যা দাঁড়ায় ১১ জনে।

এ হামলার দায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, মোটরসাইকেলে করে আসা ‘অজ্ঞাত সশস্ত্র ব্যক্তিরা’ দেহ মেহরি গ্রামের কাছে গুলি চালায়। শুক্রবার হওয়ায় ওই বিনোদনস্থলে সাধারণত মানুষের ভিড় বেশি থাকে।

আরো পড়ুন : ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ, সমঝোতা ছাড়াই ফিরছেন জেডি ভ্যান্স

হেরাতের এক চিকিৎসক জানিয়েছেন, নিহতরা শিয়া মুসলিম ছিলেন এবং তারা স্থানীয় একটি মাজারে পিকনিক করতে গিয়েছিলেন। আফগানিস্তানে সংখ্যালঘু শিয়া মুসলিমরা অতীতেও বহুবার হামলার শিকার হয়েছেন।

হেরাতে তালেবান সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রধান আহমাদুল্লাহ মুত্তাকি বলেন, স্থানীয় সময় বিকেল প্রায় ৩টার দিকে এ ঘটনা ঘটে। তিনি জানান, একটি সন্ত্রাসী ঘটনায় সশস্ত্র ব্যক্তিরা এনজিল জেলার দেহ মেহরি গ্রামে ঘুরতে যাওয়া স্থানীয় বাসিন্দাদের ওপর গুলি চালায়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মতিন কানি বলেন, যে এলাকায় হামলাটি হয়েছে সেটি মূলত শিয়া অধ্যুষিত এবং সেখানে একটি শিয়া মাজার রয়েছে। এখানে প্রতিদিন অনেক মানুষ নামাজ ও জিয়ারতের জন্য আসেন।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App