×

এশিয়া

নেপালে নিখোঁজ স্বজনদের খোঁজে হাসপাতালে ভিড়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০৮:৫৭ এএম

নেপালে নিখোঁজ স্বজনদের খোঁজে হাসপাতালে ভিড়

ছবি: সংগৃহীত

নেপালে ভয়াবহ বন্যার পর নিখোঁজ স্বজনদের সন্ধানে কাঠমান্ডুর একটি হাসপাতালে ভিড় করছেন পরিবারের সদস্যরা। মধ্যরাতেও শত শত মানুষ প্রিয়জনের কোনো খবর পাওয়ার আশায় হাসপাতালের বাইরে অপেক্ষা করছেন।

বিবিসি নেপালির প্রতিবেদক শ্রীজনা শ্রেষ্ঠা হাসপাতালটি পরিদর্শন করে জানিয়েছেন, বন্যায় ক্ষয়ক্ষতির পুরো চিত্র এখনো স্পষ্ট নয়। আহত ও উদ্ধার হওয়া অনেক মানুষকে হেলিকপ্টারে করে ওই হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হচ্ছে।

হাসপাতালের বাইরে অপেক্ষমাণ নিখোঁজদের স্বজনদের মধ্যে চরম উদ্বেগ দেখা গেছে। কেউ জানতে চাইছেন প্রিয়জন নিরাপদে আছেন কি না, আবার কেউ অপেক্ষা করছেন বেঁচে থাকার কোনো খবরের জন্য।

রাম কুমারী নামের এক নারী তার স্বামীর সন্ধানে হাসপাতালে অপেক্ষা করছেন। পেশাগত কাজে গাড়ি চালিয়ে তার স্বামী রাসুয়া এলাকায় গিয়েছিলেন। রাম কুমারী জানান, আগের রাতের পর থেকে স্বামীর সঙ্গে তার আর কোনো যোগাযোগ হয়নি।

আরও পড়ুন: নেপালের পাহাড়ি ঢলের ধাক্কা বিহারে, হাই অ্যালার্ট জারি

নেপাল ট্যুরিজম বোর্ডের তথ্য অনুযায়ী, নিখোঁজদের মধ্যে ভারতের ১০০ জনের বেশি, যুক্তরাষ্ট্রের ৫৪ জন এবং যুক্তরাজ্যের ৩৩ জন রয়েছেন। এ ছাড়া নেপালেরও ১০০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।

এর আগে আকস্মিক বন্যায় নেপালে অন্তত ১৫৭ জন নিহত হওয়ার তথ্য জানিয়েছে দেশটির পুলিশ। দুর্যোগের পর প্রায় ৪০৩ জন পর্যটকের সন্ধান পাওয়া যাচ্ছিল না। তাদের মধ্যে ৩৪১ জন বিদেশি নাগরিক।

বন্যার পর উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। স্বজনদের সন্ধানে হাসপাতালসহ বিভিন্ন স্থানে ভিড় করছেন নিখোঁজদের পরিবারের সদস্যরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বামনদল সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের

বামনদল সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের

‘জাতীয় পতাকার মান রক্ষা করা সকল সৈনিকের পবিত্র দায়িত্ব’

‘জাতীয় পতাকার মান রক্ষা করা সকল সৈনিকের পবিত্র দায়িত্ব’

সেনাবাহিনীর ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

সেনাবাহিনীর ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ফ্রান্সজুড়ে সংঘর্ষ-লুটপাট-অগ্নিসংযোগ চলছে, সহস্রাধিক গ্রেপ্তার

ফ্রান্সজুড়ে সংঘর্ষ-লুটপাট-অগ্নিসংযোগ চলছে, সহস্রাধিক গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App