×

এশিয়া

নেপালে আবারও ৫ মাত্রার ভূমিকম্পের আঘাত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০৯:৩৫ এএম

নেপালে আবারও ৫ মাত্রার ভূমিকম্পের আঘাত

ছবি : সংগৃহীত

নেপালে ভয়াবহ হিমবাহধস ও আকস্মিক বন্যার পর এবার ভূমিকম্পে কেঁপে উঠেছে তিব্বত। উত্তর তিব্বতে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল ৫। বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্থানীয় সময় মধ্যরাতে এ কম্পন অনুভূত হয় বলে জানিয়েছে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড)। খবর রয়টার্সের।

জিএফজেডের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে। এর কেন্দ্র বুধবার আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত নেপাল ও চীনের অঞ্চলগুলো থেকে কয়েক শ মাইল উত্তরে অবস্থিত।

এর আগে বুধবার তিব্বতের নাগকু এলাকায় ৪ দশমিক ৭ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। চীনের ভূমিকম্প নেটওয়ার্ক কেন্দ্রের বরাতে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এ তথ্য জানিয়েছে।

এদিকে বন্যার ঝুঁকি মোকাবিলায় তিব্বতে সতর্কতামূলক ব্যবস্থা জোরদার করেছে চীন। একটি ‘ব্যারিয়ার লেক’ বা প্রাকৃতিকভাবে পানি আটকে তৈরি হওয়া হ্রদের বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কায় দেশটি চতুর্থ স্তরের বন্যা মোকাবিলা ব্যবস্থা চালু করেছে।

সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, হ্রদের পানির উচ্চতা ও সংশ্লিষ্ট এলাকায় বৃষ্টিপাতের পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণের জন্য স্থানীয় কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে চীনের পানি সম্পদ মন্ত্রণালয়।

পরিস্থিতি মূল্যায়ন এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়ার জন্য একটি বিশেষজ্ঞ দলও গিরং কাউন্টিতে পাঠানো হয়েছে।

এর আগে নেপাল-তিব্বত সীমান্তবর্তী এলাকায় হিমবাহধসের পর আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এর মধ্যেই নতুন করে ভূমিকম্প এবং প্রাকৃতিক হ্রদের বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা দেখা দেওয়ায় তিব্বতের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে চীনা কর্তৃপক্ষ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিএনপি কোনোদিন পোষ্য বিরোধী দল পাবে না

সারজিস আলম বিএনপি কোনোদিন পোষ্য বিরোধী দল পাবে না

সরকারের বিশেষ নজরদারিতে রয়েছে যেসব জেলা

সরকারের বিশেষ নজরদারিতে রয়েছে যেসব জেলা

গ্যাস সংকটের যাঁতাকূপে সারের বাজার, বিপাকে চাষিরা

গ্যাস সংকটের যাঁতাকূপে সারের বাজার, বিপাকে চাষিরা

নেপালে আবারও ৫ মাত্রার ভূমিকম্পের আঘাত

নেপালে আবারও ৫ মাত্রার ভূমিকম্পের আঘাত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App